Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

স্কুলের পাশে সরষে ক্ষেতে আগুন, অসুস্থ শতাধিক পড়ুয়া

খবর পেয়ে স্কুলে পৌঁছয় মেডিক্যাল দলও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০১৭, ১৩:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০১৭, ১৩:৫৬

options
link
স্কুলের পাশে সরষে ক্ষেতে আগুন, অসুস্থ শতাধিক পড়ুয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড বর্ধমানের কাটোয়ায়। মঙ্গলবার কাটোয়ার সুদপুরে একটি স্কুলের পাশের সরষে ক্ষেতে আগুন লাগে। আর তাতেই অসুস্থ হয়ে পড়ল সুদপুর উচ্চ বিদ্যালয়ের শতাধিক পড়ুয়া। ইতিমধ্যে ১৪ জন ছাত্রীকে পার্শ্ববর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে। এছাড়াও যাদের শ্বাসকষ্ট হচ্ছে, শুশ্রুষার জন্য তাদের প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে ভরতি করা হয়েছে। তবে প্রয়োজনে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হতে পারে বলেই খবর।

[সিঁড়ির নিচে ঠাঁই পেল সৌরভের ব্রোঞ্জের মূর্তি!]

জানা গিয়েছে, এদিন স্কুল চলাকালীন হঠাৎই আগুন ধরে যায় সরষে ক্ষেতটিতে। আর সেই কালো ধোঁয়াতেই ভরে যায় গোটা স্কুল। এতেই আতঙ্কিত হয়ে পড়ে স্কুলে উপস্থিত পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক প্রত্যেকেরই। ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয় পড়ুয়াদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপরেই অসুস্থ পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। স্কুলে এসে পৌঁছয় মেডিক্যাল দলও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, অভিযুক্ত বাল গঙ্গাধর তিলকের প্রপৌত্র]

খবর পেয়ে স্কুলে ভিড় করে পড়ুয়াদের অভিভাবকরাও। ঘটনার পরেই গোটা এলাকায় ছড়ায় চাঞ্চল্য। এরপরই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। আপাতত শুধু শিক্ষকরাই সেখানে উপস্থিত রয়েছেন। রয়েছেন প্রশাসনিক আধিকারিক এবং মেডিক্যাল টিমও। জানা গিয়েছে, হাসপাতালে ভরতি অসুস্থ পড়ুয়াদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিৎসকরা।

[মানসিক রোগীকে পিটিয়ে ‘খুন’, গ্রেপ্তার সল্টলেকের চিকিৎসক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.