Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬
Medinipur couple electrified and died

মেদিনীপুরে পুকুরপাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যুতে গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য

কেশপুর থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২২, ১২:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২২, ১২:১১

options
link
মেদিনীপুরে পুকুরপাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যুতে গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য zoom
ছবি: প্রতীকী

সম্যক খান, মেদিনীপুর: পুকুরের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী দম্পতির প্রাণহানির ঘটনায় তোলপাড়। গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত পঞ্চায়েত সদস‌্য সৈয়দ আলি। কেশপুর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতকে আজই তোলা হবে আদালতে।

মেদিনীপুর সদর ব্লকে পাঁচখুরি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামকুণ্ডায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস‌্য সৈয়দ আলি পুকুরে মাছচাষ করেন। পুকুর থেকে প্রায়শয়ই মাছ চুরি যেত বলে বারবার ঘনিষ্ঠমহলে অভিযোগও করে সে। মাছ চুরি আটকাতে পুকুরপাড়ের সব দিকে ইলেকট্রিক ফেন্সিং দেয় বলে অভিযোগ। বুধবার সকালে ওই পুকুরপাড়ে ওই আদিবাসী দম্পতির মৃতদেহ উদ্ধার হয়। তাঁদের এক সন্তান মায়ের দেহ দেখতে পায়। স্থানীয় গ্রামবাসীদের দাবি, ওই দম্পতির এক ছেলে কাঁদতে কাঁদতে এসে প্রথমে গ্রামে খবর দেয়। তারপরই গ্রামবাসীরা সেখানে হাজির হন। মুগলির মৃতদেহ পুকুরপাড়ে পেলেও বাপির মৃতদেহ প্রথমে দেখা যায়নি। পরে পাড়ের কাছেই জলে ডোবা বাপির মৃতদেহ উদ্ধার করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সুকান্ত অপসারণ নিশ্চিত! শুভেন্দুর সভাপতি হওয়ার পথে এখন মূল কাঁটা RSS]

এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দিনভর উত্তপ্ত ছিল মেদিনীপুর সদর ব্লকের জামকুণ্ডায়। প্রায় চার ঘণ্টা ওই পুকুরপাড়ে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ভাঙচুর চালানো হয় পঞ্চায়েত সদস‌্যর বাড়িতেও। পালিয়ে যান ওই ব‌্যক্তি। পরিবারের লোকজন প্রাণ বাঁচাতে এদিক-ওদিক পালিয়ে যান। কিন্তু জনরোষ থামেনি। ব‌্যাপক তাণ্ডব চলে পঞ্চায়েত সদস‌্যর বাড়িতে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ সুপার সদরের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ।

পরিস্থিতি ক্রমশ জটিল পরিস্থিতি ধারণ করায় এলাকায় বিশাল পুলিশবাহিনী ও র‌্যাফ নামানো হয়। স্থানীয়দের বুঝিয়ে এবং দোষী পুকুর মালিককে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে মেদিনীপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। রাতের দিকে কেশপুর থেকে অভিযুক্ত সৈয়দ আলিকে গ্রেপ্তার করে পুলিশ।

[আরও পড়ুন: ফেসবুকে আপত্তিকর ছবি পোস্টের হুমকি, প্রেমিককে পুলিশের হাতে তুলে দিতে ফাঁদ পাতলেন তরুণী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.