Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
Medinipur local derailed near Gir Maidan station

লাইনচ্যুত মেদিনীপুর লোকাল, ব্যাহত ট্রেন চলাচল

যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে রেল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১৭:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১৭:২৭

options
link
লাইনচ্যুত মেদিনীপুর লোকাল, ব্যাহত ট্রেন চলাচল zoom
ছবি: প্রতীকী

অংশুপ্রতীম পাল, খড়গপুর: লাইনচ্যুত লোকাল ট্রেন। খড়গপুর ছেড়ে গিরি ময়দান স্টেশনে পেরনোর পরই বিপত্তি। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মেদিনীপুর লোকাল। হতাহতের কোনও খবর নেই। তবে এই দুর্ঘটনার ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল।

শনিবার ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা ৩৫ মিনিট হবে। ৩৮৮১৪ ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল খড়গপুর গিরি ময়দান স্টেশন পেরনোর সময়ই বিপত্তি। লাইনচ্যুত হয়ে যায় মেদিনীপুর-হাওড়া লোকালের একটি কামরার দু’টি চাকা। ট্রেনের গতি বেশি না থাকার কারণে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় লোকাল ট্রেনটি। আতঙ্কিত হয়ে যান যাত্রীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘দুর্নীতির সঙ্গে আপস নয়’, রাজভবনে একান্ত বৈঠকে সুকান্তকে আশ্বাস রাজ্যপালের]

তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। ডাউন লাইনে ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে রেল চলাচল ব্যাহত হয়। তার ফলে ভোগান্তির শিকার হন যাত্রীরা। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনাগ্রস্ত লোকাল ট্রেনের যাত্রীদের অন্য একটি ট্রেনে মেদিনীপুর থেকে হাওড়া উদ্দেশ্যে পাঠানো হয়।

[আরও পড়ুন: রোগ সারানোর নামে একরত্তির দাঁত ভেঙে মেঝেয় আছাড় ওঝার, মৃত্যু ঘিরে চাঞ্চল্য]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.