সম্যক খান, মেদিনীপুর: হাসপাতালে মৃত্যু হয়েছে বাবার। আবেদনের পর অনলাইনে ডেথ সার্টিফিকেট ডাউনলোড করে চক্ষু চড়কগাছ হল ছেলের। দেখা গেল ডেথ সার্টিফিকেটে বাবার নামের জায়গায় জ্বলজ্বল করছে ছেলেরই নাম। নিজের হাতে নিজের ডেথ সার্টিফিকেট ধরে যারপরনায় ক্ষুব্ধ তিনি। এই ঘটনা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। যদিও হাসপাতাল সুপার জয়ন্ত রাউৎ বলেছেন, “এটা নিছকই যান্ত্রিক ত্রুটি। আবেদন করলেই সংশোধন করে দেওয়া হবে। এ নিয়ে সংশয়ের কিছু নেই।”
চন্দ্রকোণা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম নন্দী (৫৪)। গত ১৭ নভেম্বর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ওইদিন বিকেলে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। মৃতদেহ নেওয়ার জন্য উত্তম নন্দীর ছোট ছেলে বলরাম নন্দী তাঁর আধার কার্ড-সহ বিভিন্ন নথিপত্র জমা দেন। মৃতদেহ সৎকার করার পর ডেথ সার্টিফিকেটের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন ছেলে বলরামবাবু। গত ১৭ জানুয়ারি মোবাইলে মেসেজ ও লিঙ্ক পাওয়ার পর অনলাইনে ডেথ সার্টিফিকেট ডাউনলোড করেন।
[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ শুনেই মেজাজ হারালেন রাহুল! ‘হিন্দুবিরোধী’ বলে কংগ্রেসকে তোপ বিজেপির]
ডাউনলোড করে নথি হাতে পেতেই ভিরমি খাওয়ার জোগাড়। দেখা যায় নিজের নামেরই ডেথ সার্টিফিকেট বেরিয়ে গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। হাসপাতাল সুপার জয়ন্ত রাউৎ বলেন, “ওই ব্যক্তি সংবাদমাধ্যমের পরিবর্তে আমাদের কাছে গেলেই সমস্যার সমাধান হয়ে যেত। এটা যান্ত্রিক ত্রুটি। কেউ তো আর ইচ্ছে করে এটা ঘটাবে না। দ্রুত সংশোধন করে দেওয়া হবে।”
[আরও পড়ুন: কমোড লাগবেই! জেলে অদ্ভুত ‘আবদার’ শংকরের]
সর্বশেষ খবর
-
বিপদ বেড়েই চলেছে অভিষেকের! ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে এবার বিষ্ণুপুরে দায়ের এফআইআর
-
‘এবার যুদ্ধ শেষের সময়’, নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের, থামবে কি মধ্যপ্রাচ্যের সংঘাত?
-
‘ভারত ভাগ্য বিধাতা’ও কঙ্গনার ভাগ্যবদলে ব্যর্থ, ওপেনিংয়েই বক্স অফিসে ভরাডুবি! আয় কত?
-
বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই ঘানার ফুটবলার, পাঁচ ধর্ষণে অভিযুক্তকে দেশে ঢুকতেই দিল না কানাডা
-
তৃণমূলের উদাসীনতার জন্যই উন্নয়নে বঞ্চিত বাংলা, ভোলবদলে দেবে ডবল ইঞ্জিন সরকার, বলছেন শমীক