জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: গ্রামের একমাত্র রাস্তা বেহাল। তাই বিয়ে হয় না গ্রামের ছেলেদের! ‘দিদির দূত’ বাগদার বিধায়ককে এমনই অভিযোগ করলেন স্থানীয়রা। অভিযোগ পেয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বিধায়ক। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাগদার কোনিয়ারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলুনি এলাকা।
সামনেই পঞ্চায়েত ভোট। সেই নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগে জোড় দিয়েছে সব দল। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। ‘দিদির দূতে’রা বাড়ি বাড়ি গিয়ে শুনছেন আমজনতার সমস্যা। এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস গিয়েছিলেন স্থানীয় কোনিয়ারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলুনি এলাকায়৷ সেখানেই বিধায়ককে ঘিরে ধরেন গ্রামবাসীরা। নালিশ জানান করেন রাস্তা নিয়ে।
[আরও পড়ুন: এনামুলের থেকে ৫ কোটি নিয়েছেন দেব, শ্রীকান্ত মোহতাও দুর্নীতিগ্রস্থ! তোপ হিরণের, পালটা দিলেন সায়নী]
স্থানীয়রা জানান, ওই রাস্তাটি এলাকার একমাত্র রাস্তা। সেটি ঝামা ইটের হলেও তা বেহাল। ফলে কেউ ওই গ্রামে যেতে চান না। রাস্তার কারণে গ্রামের ছেলেদের বিয়ে হচ্ছে না। পাত্রীপক্ষ ছেলে দেখতে এলে রাস্তা দেখে সম্বন্ধ বাতিল করে দিচ্ছেন। অভিযোগ পেয়ে বিশ্বজিৎবাবু গ্রামবাসীকে ভরসা দিয়ে বলেন, “শীঘ্রই পিচের রাস্তা তৈরি করা হবে। টেন্ডার হয়ে গিয়েছে। ২৮ শে মার্চ মুখ্যমন্ত্রী রাস্তার কাজের শিলান্যাস করবেন।”
[আরও পড়ুন: বিয়ের আগেই পাত্রীকে খুন হবু বরের! অভিযুক্তের ফাঁসির দাবিতে অবরোধ জলপাইগুড়িতে]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?