স্টাফ রিপোর্টার: চলতি ধারণার উল্টোপথে ব্যবসায়ীরা৷ সকলেই স্বাগত জানালেন টাকা বাতিলের এই সিদ্ধান্ত৷ ব্যক্তিগতভাবে কারও কারও সামান্য দ্বিধা থাকলেও বণিকমহল মোটামুটি একমত, এতে আখেরে লাভ হবে ভারতীয় অর্থনীতির৷ সুদূরপ্রসারী লাভের কথা ভেবে কোনও কঠিন সিান্ত কখনও না কখনও নিতে হয়৷ এটা তেমনই একটা ঘটনা৷ এভাবেই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন তাঁরা৷
সিআইআইয়ের পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিলের চেয়ারম্যান অনিল ভাসওয়ানি বলেন, “যাঁরা কালো টাকা আঁকড়ে বসে ছিলেন তাঁরা বুঝলেন, এভাবে লাভ হয় না৷ দেশের অর্থনীতির পক্ষে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ৷” মার্চেণ্ট চেম্বার অফ কমার্সের ডিরেক্টর জেনারেল প্রদীপ গুপ্তুর কথায়, “সুদৃঢ় পদক্ষেপ কেন্দ্রের৷ এতে ভারতীয় অর্থনীতির উপর কালো টাকার প্রভাবমুক্ত হবে শুধু নয়, সমান্তরাল অর্থনীতিও ধবংস হবে৷ তবে ব্যাঙ্ককে সব চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে৷ কেন না মানুষ এখন ব্যাঙ্কের পরিষেবার উপর নির্ভরশীল হয়ে পড়বে৷” আইসিসি-র ডিরেক্টর জেনারেল রাজীব সিং বলেন, “দীর্ঘমেয়াদী সুফল পেতে এই সিদ্ধান্ত আশীর্বাদ৷ তা বন্ধ হবে৷”
একটি সমীক্ষা বলছে, ২০১৪ সালের ভোটে প্রায় ৩০ হাজার কোটি টাকা খরচ হয়েছিল৷ তা তো সব সাদা ছিল না৷ কেন না সরকারিভাবে তো মাত্র সাত থেকে আট হাজার কোটি টাকা খরচ দেখানো হয়েছিল৷ এবার সেই সব পথও বন্ধ হবে৷ তা ছাড়া জাল টাকার যে সমান্তরাল অর্থনীতি চলছিল দেশজুড়ে তাও বন্ধ হবে৷”
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার