নিরুফা খাতুন: ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মোকা’। আর তার বিদায়ে পোয়াবারো বাংলার। বুধবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে সোম এবং মঙ্গলবার তীব্র গরম সহ্য করতে হবে বঙ্গবাসীকে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মোকা’ ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মায়ানমারের উত্তর উপকূল-সহ বাংলাদেশের কক্সবাজার মহেশখালি, টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ‘মোকা’র প্রভাবে বৃষ্টি বাড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে বঙ্গবাসীকে সহ্য করতে হবে তীব্র গরম। সোমবার থেকে আবার গরম বাড়বে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ।
[আরও পড়ুন: ভালবেসে কাছাকাছি যুগল, ‘অস্বস্তি’তে সহযাত্রী, ফের বিতর্কের কেন্দ্রে দিল্লি মেট্রো]
সোম এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গজুড়ে ঝড়বৃষ্টির আশঙ্কা। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
[আরও পড়ুন: দীর্ঘ ৯ মাস পর জেলের বাইরে বেরনোর সুযোগ পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের!]
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে