Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Bangaon

ইঁদুর-আরশোলায় খাওয়া মিষ্টিই উঠছে পাতে! বনগাঁর মিষ্টির দোকান বন্ধ করলেন আধিকারিকরা

পর্যাপ্ত কাগজপত্র না থাকায় দোকানটি বন্ধের নির্দেশ দেন আধিকারিকরা।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২০:০৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২০:০৯

options
link
ইঁদুর-আরশোলায় খাওয়া মিষ্টিই উঠছে পাতে! বনগাঁর মিষ্টির দোকান বন্ধ করলেন আধিকারিকরা zoom
বনগাঁর মিষ্টির দোকানে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, আরশোলা। নিজস্ব ছবি।
Advertisement

মিষ্টির দোকানের কারখানায় ঘুরে বেড়াচ্ছে ইদুর, আরশোলা, পিঁপড়ে। সোমবার দুপুরে অভিযানে গিয়ে এমন ঘটনা চোখে পড়ল ফুড সেফটি আধিকারিকদের। বনগাঁ শহরের ত্রিকোণ পার্ক সংলগ্ন এলাকায় এক মিষ্টির দোকানের ঘটনা। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি হতে দেখে দোকানের সব খাবার পুরসভার গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। পর্যাপ্ত কাগজপত্র না থাকায় দোকানটি বন্ধের নির্দেশ দেন আধিকারিকরা।

রাজ্যজুড়ে বিভিন্ন রেস্তরাঁ, মিষ্টির দোকান-সহ একাধিক জায়গায় অভিযান শুরু করেছে খাদ্য সুরক্ষা দপ্তর। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন দোকানে হানা দিচ্ছেন আধিকারিকরা। সেই অভিযানের অংশ হিসেবে সোমবার বনগাঁর এক মিষ্টির দোকানে হানা দেন ফুড সেফটি আধিকারিকরা। দোকানের কারখানায় ঢুকে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। দেখা যায়, সিঙ্গারার তরকারির আশপাশের ঘুরে বেড়াচ্ছে ইদুর, আরশোলা, পিঁপড়ে। পাশেই রয়েছে ক্ষতিকারক রং। রান্নাঘরটি ছোট এবং অপরিচ্ছন্ন। অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে রান্নাবান্না। এই দৃশ্য দেখে দোকানের সব খাবার পুরসভার গাড়িতে তুলে নিয়ে চলে যান আধিকারিকরা। শুধু তাই নয়, দোকানে মজুত করা মুদির দোকানের সামগ্রীরও মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। মিষ্টির দোকান চালানোর পর্যাপ্ত কাগজপত্রও ছিল না মালিকের কাছে। তাই দোকানটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, বনগাঁ থানার গাড়াপোতা কলমবাগান বাজারে সকাল থেকে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তরের জেলা আধিকারিকেরা। গাড়াপোতা বাজার, মাছের বাজার, মিষ্টির দোকানে হানা দিয়ে একাধিক বেনিয়ম ধরা পড়ে। ব্যবসায়ীদের সতর্ক করে দেন আধিকারিকরা। কলোম বাগানে অঞ্জলি বেকারি কারখানায় মেয়াদ উত্তীর্ণ কেক বিস্কুট মেলায় দোকান বন্ধ করে দেওয়া হয় ৷ গাড়াপোতা বাজারে আইসক্রিমের ফ্রিজের মধ্যে মিলেছে মাছ। একাধিক দোকানে রং মেশানো খাবারও পাওয়া গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.