সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে নির্বাচন৷ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে চলছে জোরদার প্রস্তুতি৷ দেশ থেকে বিজেপিকে তাড়াতে কোমর বেঁধে মাঠে নেমেছে তৃণমূল৷ বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশ শাসনের লক্ষ্যে এগিয়ে চলেছে তৃণমূল৷ তৈরি হয়েছে রণকৌশল৷ বিজেপির ঘরে ঢুকে বিজেপিকে মারার কৌশল নিয়ে শুক্রবার বাজিমাত করল তৃণমূল৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে রাজনীতির ময়দানে ঝড় তোলেন মন্ত্রী অরূপ রায়৷
[আমরণ অনশনের হুমকি যাদবপুরের পড়ুয়াদের, শিক্ষামন্ত্রীর দ্বারস্থ সুরঞ্জন]
আজ ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৭তম জন্মদিন৷ ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ হাওড়ার একটি পার্কে ফুলের মালা হাতে উপস্থিত মন্ত্রী অরূপ রায়৷ অনুগামীদের সঙ্গে নিয়ে মাল্যদান করেন৷ তবে, এদিন ওই পার্কে তৃণমূলের অনুগামীদের দেখা মিললেও বিজেপির ‘নাম-গন্ধ’ পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয়দের৷
Kolkata: West Bengal Minister Arup Roy pays tribute to Syama Prasad Mukherjee on his birth anniversary; says, ‘it is celebrated by our government every year. Syama Prasad Mukherjee was a good citizen of the nation. BJP wasn’t formed when Mukherjee was alive’ pic.twitter.com/GE3gd94Acu
— ANI (@ANI) July 6, 2018
তবে, এদিনের এই জন্মদিন উদযাপন ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা৷শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিবসেও তাঁর মূর্তিতে মাল্যদান নিয়ে কম বিতর্ক হয়নি৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তিতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মালা দিয়েছিলেন, সেই মূর্তিটি গঙ্গা জলে ধুয়ে শোধন করতে হবে বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়৷ শ্যামাপ্রসাদের জন্মদিনে রাজ্যের মন্ত্রী মালা দেওয়ার ঘটনাও বিজেপির অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতার জন্মদিন কেন ধুমধাম করে গোটা রাজ্যজুড়ে পালন করল না বিজেপি নেতৃত্ব? প্রশ্ন তুলছেন বিজেপির নিচুতলার কয়েক হাজার কর্মী৷ এই ঘটনার পর এখন অনেকেই বলতে শুরু করেছেন, তৃণমূলের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়ে তিনি যদি মাল্যদান করে খবরের শিরোনামে আসতে পারেন, তবে কেন বিজেপির বাঘাবাঘা নেতারা তা পারলেন না?
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের