Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

ব্যাঙ্ককর্মীকে চড় মারার হুমকি রাজ্যের মন্ত্রীর, ভাইরাল ভিডিও

মন্ত্রীর উদ্দেশ্য কিন্তু খারাপ নয় মোটেও! দেখুন ভিডিও৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৭, ১৪:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৭, ১৪:৩৩

options
link
ব্যাঙ্ককর্মীকে চড় মারার হুমকি রাজ্যের মন্ত্রীর, ভাইরাল ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কের সামনে লম্বা লাইনে আচমকাই গুঞ্জন৷ ‘উনি মন্ত্রী না?’ বস্তুত তাই৷ আঁকাবাঁকা লাইন পাশ কাটিয়ে যিনি ব্যাঙ্কে ঢুকলেন তিনি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ ব্যাঙ্কে ঢুকে কর্তব্যরত কর্মীকে চড় মারতে উদ্যত হন মন্ত্রী৷ ওই কর্মীর বিরুদ্ধে মন্ত্রীর অশ্লীল শব্দ ব্যবহারের ছবিও ধরা পড়েছে সংবাদ সংস্থা ANI-এর ক্যামেরায়৷

শুক্রবার দুপুরে কোচবিহারের ঘুঘুমারিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার সামনে লম্বা লাইন দেখে গাড়ি থামিয়ে নামেন মন্ত্রী৷ কোচবিহার থেকে দিনহাটা যাচ্ছিলেন উত্তররবঙ্গ উন্নয়নমন্ত্রী৷ ভিড় দেখে উপস্থিত গ্রাহকদের কাছে জানতে চান, ‘কী হয়েছে? এত ভিড় কেন?’ উপস্থিত জনতা তাঁর সামনে ক্ষোভ উগরে দেয়৷ জানায়, এই ব্যাঙ্কে দিনের পর দিন এসে হয়রান হতে হচ্ছে৷ কাজের কাজ হয় না৷ ভিতরে কর্মীরা তাস খেলে, খেয়ে সময় কাটান৷ অথচ বাইরে চড়া রোদে দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ গ্রাহকদের৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
অভিযুক্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
অভিযুক্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

অভিযোগ শুনে মেজাজ হারান মন্ত্রী৷ সটান ব্যাঙ্কের ভিতরে ঢুকে কর্তব্যরত কর্মীদের দ্রুত কাজ করতে বলেন৷ মন্ত্রীকে দেখেও অভিযুক্ত ব্যাঙ্ককর্মীদের মধ্যে বিন্দুমাত্র তৎপরতা দেখা যাচ্ছিল না অবশ্য৷ এরপরই মন্ত্রী বলেন, ”কাজ করুন দ্রুত৷ বাইরে এত মানুষ দাঁড়িয়ে রয়েছেন আর আপনারা ভিতরে আড্ডা মারছেন? লজ্জা করে না৷ দ্রুত কাজ শেষ করুন নইলে এক চড় মারব৷’ সাধারণ মানুষের হয়রানি হচ্ছে দেখতে পেয়েই ব্যাঙ্কে ঢুকে কর্মীদের উপর হম্বিতম্বি শুরু করেন রবীন্দ্রনাথ ঘোষ, এমনটাই বলছে উপস্থিত জনতা৷ তবে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী অবশ্য ব্যাঙ্ককর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ মানতে চাননি। তাঁর দাবি গ্রাহকদের বিষয় নিয়ে শুধু কথা বলেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

দেখুন ভিডিও:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.