শংকরকুমার রায়, রায়গঞ্জ: দু’চার জন মুখে গামছা লাগিয়ে হামলা চালিয়েছে৷ কিষেণজিও মুখে গামছা লাগিয়ে হামলা চালিয়েছিল৷ পরিণতি কী হয়েছে, সকলে জানে৷ ইসলামপুরে জনসভায় নাম না করে বিজেপিকে নিশানা করলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তিনি জানিয়েছেন, ইসলামপুর কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করা হবে৷ দোষীরা শাস্তি পাবে৷ বনধ সমর্থকদের পরিবহণমন্ত্রীর হুঁশিয়ারি, ‘যাঁরা বাস জ্বালিয়েছেন, তাঁদের ছবি ছবি তুলে রেখেছি৷ ব্যবস্থা নেওয়া হবে, জেলে পোরা হবে৷’ এদিকে শুভেন্দু অধিকারীর সভার শেষ হতেই ফের উত্তেজনা ছড়ায় ইসলামপুরে৷ আক্রান্ত হন তৃণমূল কংগ্রেস সমর্থকরা৷ গুলিও চলে বলে অভিযোগ৷ শাসকদলের এক সমর্থকের মাথা ফেটেছে৷
[ পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে নতুন করে উত্তপ্ত ইসলামপুর, একাধিক বাসে আগুন]
দাঁড়িভিট হাই স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ৷ গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যু৷ গ্রামবাসীদের অভিযোগ, পুলিশই গুলি চালিয়েছে৷ ঘটনার প্রতিবাদে বিজেপি ডাকা বনধে রণক্ষেত্রের চেহারা নিল ইসলামপুর৷ ডালখোলা, মল্লিকপুর, মিঠাপুর পথ অবরোধ করেন বনধ সমর্থকরা৷ পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ বাধে৷ বেশ কয়েকটি সরকারি বাস পুড়িয়ে দেওয়া হয়৷ উত্তর দিনাজপুরে শাসকদলের পর্যবেক্ষক পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বুধবার ইসলামপুরে জনসভা করে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি৷ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘দাঁড়িভিটকাণ্ডে পূর্ণাঙ্গ তদন্ত হবে৷ রাজেশ, তাপসকে যারা মেরেছে, তাদের শাস্তি হবে৷ অরাজনৈতিক ইস্যুতে রাজনীতি কাম্য নয়৷ ধ্বংসাত্মক পার্টি বলছে, বন্দুকে নাকি সাইলেন্সর লাগানো ছিল৷ পুলিশ কি বন্দুকে সাইন্সেলর লাগিয়ে গুলি করে?’ তিনি বলেন, নিহতদের পরিবারের পাশে থাকবে সরকার৷
বুধবার ইসলামপুরে বেশ কয়েকটি সরকারি বাসে আগুন লাগিয়ে দেন বনধ সমর্থকরা৷ পরিবহণমন্ত্রী হুঁশিয়ারি, ‘যাঁরা বাস জ্বালিয়েছেন, তাঁদের ছবি তুলে রেখেছি৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, জেলে পোরা হবে৷’ কিষেণজির প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘দু’চার জন মুখে গামছা লাগিয়ে হামলা চালিয়েছে৷ কিষেণজিও মুখে গামছা লাগিয়ে হামলা চালিয়েছিল৷ পরিণতি কী হয়েছে, সকলে জানে৷’ বুধবার জনসভার পর ইসলামপুর কাণ্ডে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মনের বাড়িতে যান পরিবহণমন্ত্রী৷ পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তিনি৷ এদিকে জনসভা থেকে ফেরার পথে হামলার মুখে পড়েন তৃণমূল কংগ্রেস সমর্থকরা৷ গুলি চলে বলে অভিযোগ৷ ঘটনায় এক তৃণমূল সমর্থকের মাথা ফেটে গিয়েছে৷
[বনধে শামিল পুত্রশোকে কাতর ইসলামপুর কাণ্ডে নিহত তাপস বর্মনের মা]
সর্বশেষ খবর
-
‘প্রতারণার কারণেই হাতছাড়া সোনা’, এশিয়াডের দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না ‘ফাইটার’ সূচিকা
-
মিলন মামলায় ক্ষুব্ধ হাই কোর্টের প্রধান বিচারপতি, ‘কোন আইনে রক্ষাকবচ?’, সিঙ্গল বেঞ্চকে তুলোধোনা
-
‘কমিশনের প্রতি আস্থা জরুরি’, বিজেপির অস্বস্তি বাড়িয়ে জ্ঞানেশ বিতর্কে মন্তব্য জোটসঙ্গী কেন্দ্রীয় মন্ত্রীর
-
‘কারচুপি’র নির্বাচনে অংশ নিচ্ছেন কেন?’ এবার বিরোধীদের ভোট বয়কটের চ্যালেঞ্জ ককরোচ পার্টির
-
বিহারে ফের মহিলাকে হেনস্তা, এক সপ্তাহে প্রকাশ্যে তিন ঘটনা, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা