বিক্রম রায়, কোচবিহার: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে উত্তাল বাংলা-সহ দেশের বিভিন্ন প্রান্ত। কলকাতা পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সমালোচকদের হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় সরব বিজেপি।
তিনি বলেন, “এই ঘটনায় যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যাঁরা সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন, যাঁরা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। না হলে এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করবার চেষ্টা করবে। কিন্তু, ওঁরা জানেন না হাসিনা যে ভুল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না, করেননি। তাই আরজি কর মেডিক্যাল কলেজে ওই ভাবে ভাঙচুর করার পরেও পুলিশ গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না। সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না। তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে বাংলাকে বাংলাদেশ করতে দেবেন না।”
[আরও পড়ুন: আর জি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েকে নিয়ে ধরনা, ‘দোষীর জনসমক্ষে ফাঁসি হোক’, দাবি ফিরহাদের]
আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মঞ্চ থেকে উদয়ন গুহর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। মন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় সরব গেরুয়া শিবির। জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় বলেন, “হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন রাস্তায় নেমে। রাত দখল করেছেন মহিলারা। ওই কর্মসূচিতে কত লোক হয়েছিল! তিনি কটা হাত ভাঙবেন? কার আঙুল ভাঙবেন? এমন যেন না হয়। আগামী দিনে ওঁর আঙুলও যেন ঠিক থাকে। পুলিশের মদতেই সব হচ্ছে। আর জি করে তাণ্ডবে যদি বিরোধী দলের লোক থাকতেন, তাহলে পুলিশ গুলি করত।”
[আরও পড়ুন: কনভয়ে দুর্ঘটনা, মহিলাকে ফেলেই গাড়ি নিয়ে চলে গেলেন দিলীপ! প্রতিবাদ সিউড়িতে]
সর্বশেষ খবর
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ৪৭
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের