Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

নিখরচায় পড়াশোনার লোভ দেখিয়ে নাবালককে পাচারের অভিযোগ মন্তেশ্বরে

অভিযুক্তের সঙ্গে ছেলেকে খুঁজতে গিয়ে বেপাত্তা বিধবা মা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০১৮, ১৬:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০১৮, ১৬:৩৫

options
link
নিখরচায় পড়াশোনার লোভ দেখিয়ে নাবালককে পাচারের অভিযোগ মন্তেশ্বরে zoom

ধীমান রায়, কাটোয়া: বিধবা মা ও তাঁর নাবালক ছেলেকে পাচারের অভিযোগ। অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম লক্ষ্মীকান্ত রায় (২৫)। বাড়ি ভাতারের খেড়ুর গ্রামে। গোটা ঘটনায় ভাতার থানায় অভিযোগ জানান পিউ মণ্ডল নামের এক গৃহবধূ। ওই গৃহবধূর ১০ বছরের ভাইকেই মিশনে পড়াশোনার নাম করে পাচার করেছে লক্ষ্মীকান্ত। এমনই অভিযোগ এনেছেন পিউদেবী। প্রায় একবছর ধরে ভাই সুদীপ্ত বাড়ি ফেরেনি। মা তন্দ্রা মণ্ডল বেশ কয়েকবার লক্ষ্মীকান্তকে জিজ্ঞাসা করেও কোনও সদুত্তর পাননি। গতমাসের শেষের দিকে একপ্রকার জোর করেই ছেলের খোঁজ নিতে যান তন্দ্রাদেবী। তারপর থেকে তাঁকেও পাওয়া যাচ্ছে না। এমনকী, বাড়ি থেকে উধাও লক্ষ্মীকান্ত রায়ও।

 [কলেজে বৈঠক চলাকালীন লাইব্রেরিয়ানকে মেঝেতে ফেলে মার অধ্যাপিকার]

এই প্রসঙ্গে অভিযোগকারিণী পিউদেবী জানিয়েছেন। তাঁর শ্বশুরবাড়ি ভাতার থানা এলাকায়। যদিও বাপের বাড়ি মন্তেশ্বরের গোপালনগরে। ন’বছর আগে বাবার মৃত্যু হয়। সংসারে বিধবা মা ও দুই ভাই। বড়ভাই মানসিক প্রতিবন্ধী। ছোট ভাই সুদীপ্তকেই পড়ানোর চেষ্টায় ছিলেন মা। কিন্তু সংসার বড় ভাইয়ের ওষুধের খরচ সামলে সুদীপ্তর পড়া হয়ে উঠছিল না। এদিকে গ্রাম গ্রামে সংকীর্তন করে বেড়ানো লক্ষ্মীকান্তর সঙ্গে মায়ের সম্পর্ক বেশ ভাল। সেই মাকে বলে, ভাইয়ের মিশনে থেকে পড়ার ব্যবস্থা করে দেবে। তার কথায় মা রাজি হয়ে যান। বছর খানেক আগে ভাইকে তার সঙ্গে মিশনে পাঠিয়ে দেন। এরপর বছর ঘুরেছে। যতবার ভাইয়ের কথা জানতে চেয়েছে, ততবার সে বলেছে ভাই ভাল আছে। মাসখানেক ধরে মা আর লক্ষ্মীকান্তকে বিশ্বাস করছিলেন না। জোর করে তার সঙ্গে ভাইকে দেখতে যেতে চেয়েছিলেন। লক্ষ্মীকান্তও নিমরাজি হয়ে মাকে নিয়ে যায়। তারপর ২৫ দিন কেটেছে মায়েরও কোনও খবর নেই খেড়ুর গ্রামে লক্ষ্মীকান্তর বাড়িতেও গিয়েছিলেন পিউদেবী। সেখানেও তার দেখা মেলেনি। তার অভিযোগ, ভাইকে আগেই পাচার করেছিল লক্ষ্মীকান্ত। এবার মাকেও পাচার করে দিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দুন এক্সপ্রেস থেকে ধৃত পাচারকারী, উদ্ধার ৪৬টি বিরল প্রজাতির কচ্ছপ]

এরপরই ভাতার থানায় শ্বশুরবাড়ির কয়েকজনকে নিয়ে অভিযোগ জানাতে যান পিউদেবী। বলেন, অভিযুক্ত লক্ষ্মীকান্ত রায়ের বাবা বনমালিবাবু তাঁদের থেক আড়াই লক্ষ টাকা চেয়েছেন। বলেছেন, টাকা দিলেই মা ও ভাইকে ছেড়ে দেওয়া হবে। রবিবার অভিযোগ পেয়ে লক্ষ্মীকান্তের বাড়িতে হানা দেয় পুলিশ। তার বাবা মাকে জিজ্ঞাসাবাদও করে। তবে ঘটনাস্থল মন্তেশ্বর থানা এলাকায় হওয়ায় ভাতার থানার তরফে কোনও পদক্ষেপ নিতে পারবে না। পিউদেবীকে মন্তেশ্বর থানায় অভিযোগ জানাতে বলা হয়েছে। মা ও ভাইকে হারিয়ে এখন দিশেহারা ওই গৃহবধূ।

ছবি:  জয়ন্ত দাস

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.