Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২৮ জুন ২০২৬
Beldanga

‘টাকা ঢুকেছে’, ফোন পেয়েই ব্যাঙ্কে দাদু-দিদা, ফাঁকা বাড়িতে নাবালিকাকে কুপিয়ে খুন!

বাড়িতে ঢুকে রীতিমতো কোপানো হয় ওই নাবালিকাকে। খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।

Advertisement
কৌশিক ঘোষ
কৌশিক ঘোষ

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ২১:১৭

link
কৌশিক ঘোষ
কৌশিক ঘোষ

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ২১:১৭

options
link
‘টাকা ঢুকেছে’, ফোন পেয়েই ব্যাঙ্কে দাদু-দিদা, ফাঁকা বাড়িতে নাবালিকাকে কুপিয়ে খুন! zoom
মৃতদেহ উদ্ধার করতে বেলডাঙা থানার পুলিশ। নিজস্ব ছবি।

‘আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে।’ শনিবার দুপুরে অজানা নম্বর থেকে ফোন আসে। কী কারণ, কে টাকা পাঠাল, বুঝতে না পেরেই তড়িঘড়ি ব্যাঙ্কে ছোটে বয়স্ক দম্পতি। সেই সময় ফাঁকা বাড়িতে ঢুকে নাবালিকা কুপিয়ে খুন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্গত হালালপুর গ্রামে।

জানা গিয়েছে, ফাঁকা বাড়ির সুযোগই কাজে লাগায় কেউ বা কারা। বাড়িতে ঢুকে রীতিমতো কোপানো হয় ওই নাবালিকাকে। খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।

বছর যোলোর করবী দে। হালালপুর গ্রামে দাদু-দিদার কাছেই থাকত সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে। অনুত্তীর্ণ হওয়ায় স্কুলে যায়না আর, বাড়িতেই থাকে। শনিবারও তেমনই ছিল। আচমকা তার দাদুর মোবাইলে অজানা নম্বর থেকে ফোন আসতেই বেশ চিন্তায় পড়ে যান ওই বয়স্ক দম্পতি। নাতনিকে বাড়িতে একা রেখে দু’জনেই ব্যাঙ্কের উদ্দেশে রওনা দেন। জানা গিয়েছে, ফাঁকা বাড়ির সুযোগই কাজে লাগায় কেউ বা কারা। বাড়িতে ঢুকে রীতিমতো কোপানো হয় ওই নাবালিকাকে। খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় বেলডাঙা থানায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই নাবালিকার ভাই খবর দেয় তার মা-বাবাকে। তার মা জানান, “ছেলে ফোন করে বলল দিদিকে কেটে দিয়ে গেছে কেউ। এসে দেখলাম মেয়ে আর নেই। কে করল, কারা করলো বুঝতে পারছি না।” ঘটনা ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বেলডাঙা থানা পুলিশ ময়নাতদন্তেপাঠায়। কী কারণে নাবালিকাকে খুন করা হল? ওই অজানা ফোনের সঙ্গে খুনের কোনও লিঙ্ক আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.