রাজা দাস, বালুরঘাট: বাড়ির বাইরে শৌচকর্ম করতে গিয়ে প্রতিবেশী যুবকের যৌন লালসার শিকার এক নাবালিকা। ধর্ষণের পর তাকে ও তার পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনা দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) গঙ্গারামপুর এলাকার। রমজান (Ramadan) উপলক্ষে রোজার উপোস রেখেছিল নাবালিকার পরিবার। গত ৩ এপ্রিল ভোরে খাওয়া-দাওয়া সেরে বাড়ির বাইরে শৌচালয়ে গিয়েছিল ওই খুদে। সেই সময় কাছেই লুকিয়ে ছিল ওই এলাকারই এক যুবক। আড়াল থেকে বেরিয়ে এসে নাবালিকার হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিশোরীর চিৎকারে ছুটে আসে তার পরিবার। কোনওক্রমে মেয়েকে উদ্ধার করা হয় যুবকের হাত থেকে। ঘটনাস্থলে এসে পৌঁছায় যুবকের পরিবারও। নাবালিকা ও তার পরিবারকে খুনের হুমকি দিয়ে ছেলেকে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকেরা।
[আরও পড়ুন: জ্বালানির জ্বালায় বাস ছুটছে কেরোসিনে, বেলাগাম পরিবেশ দূষণের আশঙ্কা]
অভিযোগ, এর পর থেকে লাগাতার নির্যাতিতার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। মুখ খুললেই এর ফল ভোগ করতে হবে বলে চোখ রাঙানো হচ্ছিল। সেই কারণেই পুলিশের কাছে প্রথমে অভিযোগ দায়ের করতে ভয় পাচ্ছিলেন নাবালিকার বাড়ির লোকেরা। তবে শেষমেশ সাহস করেই শুক্রবার রাতে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর পরিবার। এই খবর কানে গিয়ে পৌঁছায় অভিযুক্ত যুবকের। তারপর থেকেই সে পলাতক বলে খবর।
অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ। অভিযুক্তের খোঁজ চলছে। এমন ঘটনায় এখনও আতঙ্কে পরিবার। এখনও মানসিক ট্রমার মধ্যে রয়েছে নাবালিকা।
[আরও পড়ুন: ভারতবিরোধী হামলার চক্রান্তকারী! এবার হাফিজ সইদের ছেলেকে ‘সন্ত্রাসবাদী’র তকমা কেন্দ্রের]
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী