রাজা দাস, দক্ষিণ দিনাজপুর: প্রায় দেড়মাস ধরে নিখোঁজ থাকার পর বালুরঘাটের কিশোরীর খোঁজ মিলল উত্তরপ্রদেশের কোটার হরনাথপুরে৷ ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় এক যুবকেরও৷ কিশোরীর দাবি, ওই যুবক তার পূর্বপরিচিত৷ মঙ্গলবার ওই কিশোরীকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷
গত ১৫ মে নিখোঁজ হয়ে যায় বালুরঘাটের জন্তিপুরের বাসিন্দা এক কিশোরী৷ আচমকা বাড়িতে কিশোরীকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি৷ রাত গড়িয়ে গেলেও খোঁজ মেলে না তার৷ নাজিরপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলেই পরিবারের তরফে দাবি করা হয়৷ বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরি করেন নিখোঁজ কিশোরীর পরিজনেরা৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ৷ তদন্তকারীরা জানতে পারেন, উত্তরপ্রদেশেই রয়েছে ওই স্কুল পড়ুয়া৷ তদন্তকারীরা উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে৷ সোমবার বালুরঘাট থানার পুলিশ নিখোঁজ কিশোরীকে হরিকোটা থেকে উদ্ধার করে৷
[নিজের চেম্বারে নার্সকে ধর্ষণের চেষ্টা, বাঁকুড়ায় গ্রেপ্তার নার্সিংহোমের মালিক]
ঘটনার কিনারা করতে কিশোরীকে জেরা শুরু করে পুলিশ৷ জেরায় কিশোরী জানায়, লিপন হেমব্রম নামে এলাকারই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তার৷ পরিজনদের না জানিয়ে ১৫ মে লিপনের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায় সে৷ লিপনের সঙ্গে কোটার হরনাথপুরে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে ওই কিশোরী ও যুবক৷ কিশোরীর দাবি, দিনকয়েক একসঙ্গে থাকার পরই বদলে যেতে শুরু করে লিপন৷ দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে উত্তরপ্রদেশে শ্রমিকের কাজেও লাগিয়ে দেয় সে৷
[বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ প্রৌঢ়ের]
ওই ভাড়াবাড়িতে পৌঁছে পুলিশ যদিও লিপনের কোনও খোঁজ পায়নি৷ সুযোগ বুঝেই গা ঢাকা দেয় সে৷ ওই যুবকের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করেছে পুলিশ৷ লিপনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ ফুঁসলিয়ে নিয়ে গিয়ে লিপন কিশোরীকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ৷ আদালতের মাধ্যমে মঙ্গলবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে কিশোরীকে৷
সর্বশেষ খবর
-
মন্ত্রীর সামনে ওঠবস করেও রেহাই নেই! দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার
-
হিট লিস্টে ট্রাম্প, মেলোনি, ম্যাক্রোঁ-সহ ১৩ জন! বিশ্বনেতাদের মৃত্যু পরোয়ানা জারি ইরানের
-
৩০ দিন হেফাজতে থাকলেই অপসারণ! ‘দাগি’ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের গদি কাড়ার বিলে সায় নেই যৌথ সংসদীয় কমিটির
-
গণহেনস্তার উৎসমুখ, সামাজিক বিকৃতির অন্ধকার
-
মেট্রোয় হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা! কড়া সিদ্ধান্ত কর্তৃপক্ষের