দেব গোস্বামী, বোলপুর: আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা। অথচ মোবাইলে আসক্তি বেড়েই চলেছে। তাই মোবাইল ফোন রেখে পড়তে বসে বলে বকা দিয়েছিলেন মা। তারপরই বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলে। শুক্রবার সকালের ওই ঘটনার পর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। ছেলের কোনও খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার ও পড়শিরা। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের পাড়ুইতে। পুলিশ ওই ছাত্রের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।
নিখোঁজ কিশোর বিশ্বভারতীর শিক্ষাসত্রের দ্বাদশ শ্রেণির ছাত্র। বাড়ি পাড়ুই থানার বাতিকার পঞ্চায়েতের খুস্টিগিরি এলাকায়। পরিবারের তরফে জানা যায়, ইদানীং ওই ছাত্রের মোবাইলের প্রতি আসক্তি বেড়ে গিয়েছিল। পড়াশোনাতেও তেমন মন ছিল না। বাড়িতে মাঝেমধ্যে সে বকাঝকাও শুনছিল। শুক্রবার সকালে একইভাবে ওই কিশোর মোবাইল ফোন ঘাটছিল। সেই সময় তার মা বকাবকি করেন। বকা শুনে ওই ছাত্র ঘর থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের তরফে জানানো হয়েছে, নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা প্রিন্টের শার্ট, কটন প্যান্ট ও পিঠে ছাই রঙের ব্যাগ। নিজের যাবতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যায় সে। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তার সন্ধান মেলেনি। কোনও আত্মীয়-স্বজনের বাড়িতেও যায়নি বলে দাবি পরিবারের। প্রায় তিন দিন হয়ে গেলেও ওই ছাত্রের খোঁজ মেলেনি। পাড়ুই থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে।
সর্বশেষ খবর
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’