Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Shrabani Mela

বিনামূল্যে দুর্গাপুর-তারকেশ্বর বাস পরিষেবা, শ্রাবণী মেলায় উদ্যোগ বিজেপি বিধায়কের

রবিবার এই বিশেষ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৬:০৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৬:০৫

options
link
বিনামূল্যে দুর্গাপুর-তারকেশ্বর বাস পরিষেবা, শ্রাবণী মেলায় উদ্যোগ বিজেপি বিধায়কের zoom
দুর্গাপুর থেকে শেওড়াফুলি পর্যন্ত বিশেষ বাস পরিষেবা। নিজস্ব চিত্র।
Advertisement

শ্রাবণী মেলায় যাওয়ার জন্য দুর্গাপুর থেকে তারকেশ্বর যাওয়ার জন্য বিশেষ বাস। তীর্থযাত্রাকে নিরাপদ ও সুবিধাজনক করতে এই উদ্যোগ নিয়েছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই। রবিবার সকালে দুর্গাপুর রেলস্টেশন চত্বর থেকে যাত্রার সূচনা করা হয়েছে। এলাকার বাসিন্দা ও তীর্থযাত্রীদের একাংশের বক্তব্য, শ্রাবণী মেলায় বিপুল ভিড়ের কারণে যাতায়াতে নানা সমস্যা হয়। এই পরিষেবা শুরু হওয়ায় অনেকটাই সুরাহা হবে বলে মত তাঁদের।

জানা গিয়েছে, বাসটি তীর্থযাত্রীদের নিয়ে দুর্গাপুর থেকে যাত্রা শুরু করছে। তারপর শেওড়াফুলিতে দাঁড়াবে। সেখানে ভক্তরা গঙ্গাজল সংগ্রহ করবে। তারপর বাসটি তারকেশ্বর মন্দিরে পৌঁছবে। সেখানে পুজো দেওয়ার পর ভক্তরা ফের বাস করে নিজেদের বাড়িতে ফিরবেন। শ্রাবণ মাসের বাকি সোমবারগুলির জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পুরো পরিষেবায় মিলবে বিনামূল্যে। ভক্তদের থেকে যাওয়া-আসা বাবদ কোনও টাকা নেওয়া হবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার এই বিশেষ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষ্মণচন্দ্র। তিনি বলেন, “শ্রাবণী মেলায় বিপুল সংখ্যক ভক্ত তারকেশ্বরে যান। তাঁদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সাধারণ মানুষের সুবিধার্থে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।” ভক্তদের জল, বিস্কুট ও মিষ্টি তুলে শুভেচ্ছা জানান বিধায়ক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.