বাবুল হক,মালদহ: স্রেফ সন্দেহের বশে গণধোলাই৷ ছেলেধরার আতঙ্ক জাঁকিয়ে বসেছে মালদহের হবিবপুরে৷ বুধবার ছেলেধরা সন্দেহে ফের এক যুবককে বেধড়ক মারধর করলেন স্থানীয় বাসিন্দারা৷ পরে মালদহ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে মারা যান তিনি৷ গত কয়েক দিনে হবিবপুরের বিভিন্ন এলাকায় গণপিটুনির শিকার ৫ জন৷ তবে এরআগে প্রাণহানির ঘটনা ঘটেনি৷ ছেলেধরা সন্দেহে গণধোলাইয়ের ঘটনায় চিন্তিত প্রশাসন৷ তদন্তে নেমেছে পুলিশ৷
[সিউড়িতে খাদানকর্মীর বাড়িতে বিস্ফোরণ, গুরুতর জখম বাড়ির মালিক]
নিঝুম দুপুরে কাঁধে বস্তা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে কাগজ কুড়ানি৷ তাঁকে দেখিয়ে অবাধ্য সন্তানকে ছেলেধরার ভয় দেখাতেন অভিভাবকরা৷ ছোটবেলায় কম-বেশি এমন অভিজ্ঞতা তো সকলেরই আছে৷ কিন্তু, সত্যি কী আর ছেলেধরা বলে কিছু হয়! অথচ সেই ছেলেধরার আতঙ্কেই কাঁপছেন মালদার হবিবপুর ব্লকের বাসিন্দারা৷ পরিস্থিতি এমনই যে, স্রেফ সন্দেহের বশে লোকজনকে গণধোলাই দিতেও দ্বিধা করছে না তাঁরা৷ গত কয়েকদিন গণধোলাইয়ের শিকার হয়েছেন ৫ জন৷ প্রাণহানির ঘটনা ঘটল বুধবার৷ এদিন দুপুরে হবিবপুরের বুলবুলচন্ডীর ডুবাপারা এলাকায় ছেলেধরা সন্দেহে এক যুবকের উপর চড়াও হন স্থানীয় বাসিন্দারা৷ তাঁকে ল্যাম্প পোস্টে বেঁধে চলে বেধড়ক মারধর৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ কোনওমতে আক্রান্ত যুবককে উদ্ধার করে পুলিশ৷ যদিও গ্রামবাসী তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ৷ গুরুতর জখম ওই যুবককে ভরতি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ কিন্তু, শেষরক্ষা হয়নি৷ হাসপাতালে মারা যান তিনি৷ মৃতের পরিচয় এখনও জানা যায়নি৷ এদিকে এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ হবিবপুরের বুলবুলচণ্ডী এলাকায় ডুবাপারায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী৷

জানা গিয়েছে, দিন কয়েক আগে এই ছেলেধরার আতঙ্ক প্রথম ছড়িয়েছিল হবিবপুরের ছাইতনতলা গ্রামে৷ সেই শুরু৷ থানায় অভিযোগ জানাচ্ছেন না কেউ৷ সন্দেহ হলেই গণধোলাই৷ মারধরের হাত থেকে রেহাই পাচ্ছেন না মহিলারাও৷ এই ঘটনায় চিন্তিত প্রশাসন৷ তদন্তে নেমেছে পুলিশ৷
[ছেলে-বউমার অত্যাচারে ঘরছাড়া, থানায় অভিযোগ দায়ের সত্তরোর্ধ্ব বৃদ্ধার]
সর্বশেষ খবর
-
২৫ হাজার ‘ঘুষে’র দাবি, না পেয়ে নাবালিকার জোড়া লাগা পা ভাঙলেন সরকারি হাসপাতালের চিকিৎসক!
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু