সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা পৌষেই ভক্তদের জন্য তারাপীঠে বদলালো নিয়ম। নির্দেশিকায় জানানো হয়েছে, মোবাইল নিয়ে আর প্রবেশ করা যাবে না মন্দিরে। দেবীর চরণ স্পর্শ করলেও জড়িয়ে ধরা যাবে না। এছাড়াও মানতে হবে একাধিক নিয়ম।
বছরভর দর্শনার্থীদের ঢল দেখা যায় তারাপীঠ। অমাবস্যা ও বছরের বিশেষদিনে সেই ভিড় কয়েকগুণ বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় মন্দির কর্তৃপক্ষকে। সেই কারণেই সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবাইতদের সঙ্গে এক বৈঠক করেন জেলাশাসক। সেখানেই নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পয়লা পৌষ থেকে মা তারার মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। গেটে ফোন জমা রেখে তবেই ভিতরে প্রবেশ করতে পারবেন ভক্তরা।
মন্দিরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবার থেকে পুজোর জন্য দুটো লাইন করতে হবে। অতিরিক্ত কোনও লাইন রাখা যাবে না। মূল একটি লাইন প্রথমে শুরু হবে। পরবর্তীতে বিশেষ লাইন করতে হবে। গর্ভগৃহে আর দেওয়া যাবে না গোলাপজল-আলতা। প্রতিমার চরণ স্পর্শ করতে পারলেও আর প্রতিমাকে জড়িয়ে ধরা যাবে না। কর্তৃপক্ষের কথায়, বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতেই এই নিয়ম লাগু করার সিদ্ধান্ত।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের