সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর (Durga Puja 2022) মুখে নতুন করে চোখ রাঙাচ্ছে মারণ করোনা (Coronavirus)। বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন তিনশোর বেশি। ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট। মৃত্যু হয়েছে ২ জনের।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের কোভিড পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৯ জন। যা আগের দিন ছিল ২৭৯। অর্থাৎ এক ধাক্কায় সংক্রমণ বেশ খানিকটা বেড়েছে। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১, ১৩,৯৭৫। মৃত্যু হয়েছে ২ জনের। মোট করোনার বলি ২১, ৫০৩ জন। একদিনে মহামারীর কবল থেকে মুক্ত হয়েছেন ২৩৬ জন, আগেরদিন তা ছিল সামান্য বেশি। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৩ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২০,৮৯,৩০২ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা ৩১৭০, যার মধ্যে ১১৫ জন রোগী ভরতি হাসপাতালে।
[আরও পড়ুন: দুর্ঘটনার কবলে পড়ে বিলেতি মদের গাড়ি, দেদার লুঠলেন সুরাপ্রেমীরা]
[আরও পড়ুন: পুজোর মুখে জেলার আশাকর্মীদের জন্য সুখবর, একধাক্কায় প্রায় দ্বিগুণ বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
নিউ আলিপুর থানার সামনে উত্তেজনা, স্বরূপ অনুগামীদের মার ক্রুদ্ধ জনতার, নামল বাহিনী
-
বৈভবকে নিয়ে আলোচনা বিলেতেও, অন্য দুই দেশের টেস্টেও উঠল ভারতীয় দলে নেওয়ার দাবি
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!