সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল রাজ্যের করোনা (COVID-19) সংক্রমণ। তবে এদিনও মৃত্যুহীন বাংলা। পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্যাও। সবমিলিয়ে ধীরে ধীরে করোনামুক্তির রাস্তায় এগিয়ে চলেছে রাজ্য।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ জন। যা আগেরদিনের তুলনায় খানিকটা বেশি। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৮ হাজার ৯৮৪। তবে ধারা বজায় রেখে এদিনও বাংলায় করোনা আক্রান্ত কেউই প্রাণ হারাননি। মৃত্যুহার দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪০ জন। যা আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও বেশি। ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৭ হাজার ৪০৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯৩ শতাংশ।
[আরও পড়ুন: ‘I LOVE YOU, THE END’, হাতে লিখে ‘আত্মঘাতী’ যুবক, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ]
২০২০ সাল থেকে করোনার (Corona Virus) দাপটে ত্রস্ত দেশ। ব্যতিক্রম নয় বাংলাও। বিশেষজ্ঞদের মতে, করোনা নিয়ন্ত্রণে রোগীকে শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী কারও সামান্য উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর পরামর্শ দিতেন চিকিৎসকেরা। সেই মতো এখনও চলছে পরীক্ষা নিরীক্ষা। একদিনে ৯ হাজার ৩৩১ টি নমুনা পরীক্ষা হয়েছে। যা মঙ্গলবারের তুলনায় বেশি। কমেছে সংক্রমণের হার। এদিন রাজ্যের পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ০.৩৯ শতাংশ।
ভাইরাস মোকাবিলায় টিকাকরণেও বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রিকশন ডোজও চলছে জোরকদমে। রাজ্যে মোট ২৭ লক্ষ ৩৭ হাজার ৪৪৪টি প্রিকশন ডোজ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞতা। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে দেওয়া হচ্ছে বিশেষ জোর।
[আরও পড়ুন: মানবিকতার নজির, হাসপাতালের রোগীদের হাতে খাবার তুলে দিলেন মুর্শিদাবাদের পুলিশকর্তা]
সর্বশেষ খবর
-
উমর খালিদের বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে আলোচনা, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করল জেএনইউ
-
মসলিন সুতোর বুননে বিশেষ শাড়ি, অনন্য ডিজাইন, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ফুলিয়ার ২ শিল্পী
-
হরমুজ জট ছাড়াতে ইরানের সঙ্গে চুক্তির খুব কাছে ওমান, জলপথের মাইন সরাতে লাগবে একমাস
-
করসেটের সঙ্গে বেনারসি! আঁচল কোথায়? শচীনকন্যা সারার সাজে নেটপাড়ায় হইচই
-
চরে ধাক্কা লেগে হুড়মুড়িয়ে জল ট্রলারে! বরাত জোরে বেঁচে ফিরলেন ১৩ মৎস্যজীবী