Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬

COVID-19: এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ, ১৫ জেলায় মৃত্যু শূন্য

সুস্থতার হার ৯৮.০৫ শতাংশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২১, ১৯:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২১, ১৯:৪১

options
link
COVID-19: এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ, ১৫ জেলায় মৃত্যু শূন্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নিম্নমুখী রাজ্যের সংক্রমণ। একদিনে সংক্রমিত হয়েছে ৬৫৭ জন। আগের দিনের তুলনায় যা অনেকটাই কম। তবে বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২ জনের। সুস্থতার হার ৯৮.০৫ শতাংশ। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৮৪ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে দার্জিলিং (Darjeeling)। একদিনে সংক্রমিত সেখানকার ৬৪ জন। তৃতীয় স্থানে ফের নদিয়া (Nadia)। একদিনে সেখানকার ৪৯ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। কলকাতা (Kolkata) চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৪৬ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৪,২৯৬।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘মদ-মাংস নিয়ে মন্তব্য ব্যঙ্গ করে বলা’, বিতর্কের মুখে সাফাই MLA মনোরঞ্জন ব্যাপারীর]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে করোনার বলি সেখানকার ৩ জন। দ্বিতীয় স্থানে কলকাতা ও দার্জিলিং। একদিনে সেখানে মৃত্যু ২ জন করে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ০৮৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৭৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪,৯৪,৬৬৫। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.০৫ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ২৮৩ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৫৫,১০,৮৮৫ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। উল্লেখ্য, করোনা মোকাবিলায় ভ্যাকসিনেশনের উপর জোর দিচ্ছে রাজ্য। তবে পর্যাপ্ত টিকা সরবরাহ না হওয়ায় মাঝেমধ্যে বন্ধ রাখতে হচ্ছে টিকাদান কেন্দ্রগুলি। সুষ্ঠুভাবে টিকাদানের জন্য কলকাতা পুরসভা নয়া নিয়ম চালু করেছে। 

[আরও পড়ুন: HS Results 2021: এত ছাত্র বিক্ষোভ কেন? জেলাশাসকদের কাছে রিপোর্ট তলব শিক্ষাদপ্তরের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.