Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Covid-19

COVID-19 UPDATE: গত ২৪ ঘণ্টায় করোনাজয়ী রাজ্যের ৭৩০ জন, নিম্নমুখী মৃত্যু

পজিটিভিটি রেট ১.৬৬ শতাংশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২১, ১৮:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২১, ১৮:৫৫

options
link
COVID-19 UPDATE: গত ২৪ ঘণ্টায় করোনাজয়ী রাজ্যের ৭৩০ জন, নিম্নমুখী মৃত্যু zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দু’দিন ঊর্ধ্বমুখী রাজ্যেের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন বাংলার ৭০৮ জন। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। তবে কমেছে মৃত্যু। একদিনে করোনা প্রাণ কেড়েছে ১০ জনের। সুস্থ হয়েছেন ৭৩০ জন। যা নিঃসন্দেহে আশার আলো। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৮৯ জন করে কলকাতা (Kolkata) ও উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে ওই দুই জেলা। দ্বিতীয় স্থানে ফের হাওড়া। একদিনে সংক্রমিত সেখানকার ৫৭ জন।

Advertisement

[আরও পড়ুন: Taliban Terror: আফগানিস্তান থেকে ফিরলেন বাদুড়িয়ার যুবক, ছেলেকে কাছে পেয়ে অঝোরে কান্না মা-বাবার]

দৈনিক সংক্রমণের তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে সেখানকার ৫৪ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে পূর্ব মেদিনীপুর। সেখানে একদিনে সংক্রমিত ৫২ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৬৬ শতাংশ। অর্থাৎ আগের দিনের থেকে কিছুটা বেড়েছে সংক্রমণ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪৪,৮১৭।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১০ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় খানিকটা হলেও কমেছে মৃত্যু। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে নদিয়া (Nadia) ও উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ২ জন করে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩৯৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৩০ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১৭,২৩৯। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২১ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৭,৭৩,৩১৯ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

[আরও পড়ুন:Visva Bharati: ‘পারলে আটকান’, উপাচার্যকে ঘেরাওয়ের সিদ্ধান্তে অধ্যাপকদের পাশে Anubrata Mandal ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.