সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর তিনদিন রাজ্যের দৈনিক সংক্রমণ সাড়ে সাতশোর বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫১ জন। কমেছে মৃত্যু। একদিনে করোনার বলি ১০ জন। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। যা আশার আলো জোগাচ্ছে রাজ্যবাসীকে।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১২৫ জন কলকাতার (Kolkata) । অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম ওই জেলা। আগের দিনের তুলনায় খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১২৪ জন। অর্থাৎ ওই জেলায় নিম্নমুখী কোভিড গ্রাফ।
[আরও পড়ুন: শিলিগুড়ির বিজেপি বিধায়কের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, টাকা দাবি প্রতারকের]
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে সেখানকার ৬০ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৫৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৮০ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৫৬,৯০৮।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১০ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে নদিয়া। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৫৭৭ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৫৭ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৩০,১৪৪। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
[আরও পড়ুন: চিকিৎসার ‘গাফিলতি’তে প্রসূতির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, বোলপুর মহকুমা হাসপাতালে ধুন্ধুমার]
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!