স্টাফ রিপোর্টার: দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে আগামী মঙ্গলবার, ৩০ আগস্ট বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেদিন বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে নির্দিষ্ট সরকারি গাইডলাইন জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, দমকল, সিইএসসি, রাজ্য বিদ্যুৎ সংস্থার প্রতিনিধিরাও থাকবেন৷ নবান্ন সূত্রে খবর, মণ্ডপ ও প্রতিমা মিলিয়ে সর্বোচ্চ ৪২ ফুটের সীমা রাখা হচ্ছে৷ পাশাপাশি অগ্নি নির্বাপণ ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে৷ মূলত কলকাতার ও শহরতলির বড় পুজো কমিটিগুলির কাছে কয়েকটি বার্তা দেওয়া হতে পারে৷
সাধারণ মানুষ যাতে বেরতে পারে সেদিকে লক্ষ রেখে দু’টি বেরনোর গেট রাখতে হবে৷ বেরনোর গেটের মাপ আট ফুট বাই আট ফুট হতে হবে৷ মণ্ডপে অন্তত চারটি অগ্নি নির্বাপণ যন্ত্র রাখতে হবে৷ দমকলের ইঞ্জিন যাতে মণ্ডপে সহজে ঢুকতে পারে, সে ব্যাপারে পর্যাপ্ত জায়গা রাখতে হবে৷ এছাড়াও পুলিশ ও দমকলের সঙ্গে সমন্বয় রেখে চলার কথা বলা হচ্ছে পুজো উদ্যোক্তাদের৷ এর আগে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ও পুরভবনে পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন৷ সেখানেও গাইডলাইনের বিষয়ে অনেকটা জানিয়ে দেওয়া হয়৷
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা