সুব্রত বিশ্বাস: সপ্তাহ শেষে ট্রেন বাতিলের সমস্যা যেন মিটছেই না। কল্যাণী স্টেশনে কাজের জন্য শনি এবং রবিবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে।
শনিবার রাত ১০.৩০ মিনিট থেকে কাজ শুরু হবে কল্যাণী স্টেশনে। যা চলবে রবিবার সকাল ৭টা পর্যন্ত। ফলে নৈহাটি-কল্যাণী স্টেশনে। শুধু তাই নয়, এই কাজের জন্যে ৩২ টি ট্রেন বাতিল করা হযেছে। শিয়ালদহ-রানাঘাট আপ এবং ডাউনের বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। একইভাবে শিয়ালদহ-শান্তিপুর লোকালের আপ ৩১৫৩৯, আপ ৩১৫৪১, ডাউন ৩১৫৪০ এবং ডাউন ৩১৫৪২ ট্রেনগুলি বাতিল থাকবে।
[আরও পড়ুন: ভিতরে জলরাশির শব্দ, পাশে খেলে বেড়াবে মাছ, গঙ্গার নিচে মেট্রো সফর যেন অ্যাকোয়ারিয়াম!]
শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল ট্রেনের আপ এবং ডাউন লাইনে বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল, শিয়ালদহ-গেদে লোকালের বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল এবং শিয়ালদা-লালগোলা আপ এবং ডাউনে বাতিল থাকবে। রবিবার সকাল ৭টা পর্যন্ত কাজ চলবে। আর এজন্যে শিয়ালদহ-রানাঘাট লোকাল ট্রেন, শিয়ালদহ-শান্তিপুর লোকাল ট্রেন, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদা-গেদে লাইনের একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে।
[আরও পড়ুন: আলবিদা ওয়ার্নার, বিদায়বেলায় খুদে সমর্থককে হেলমেট-গ্লাভস উপহার অজি তারকার]
সর্বশেষ খবর
-
‘ওঁর উপহার চাই না’, বিয়েতে মমতার দেওয়ার সোনার গয়না-কুর্তা ফেরাচ্ছেন কাকলিপুত্র!
-
সই কাণ্ডে মুখোমুখি জেরার সাড়ে ৩ ঘণ্টা পর বেরলেন কুণাল, এখনও ভবানীভবনেই অভিষেক
-
দাম্পত্য কলহে জেরবার গরিলাও! মনুষ্যেতরের ভাইরাল পোজ দেখে হতবাক নেটপাড়া
-
বিলেতে বিশ্বকাপে ভারত-পাক মহাযুদ্ধ! পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন হরমনপ্রীত?
-
ভারতই বিশ্বগুরু! ‘আমরা এখন সমস্যা সমাধান করি’, প্রযুক্তিক্ষেত্রে দেশের জয়গাথা শোনালেন মোদি