Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Kiyomasa

দাম্পত্য কলহে জেরবার গরিলাও! মনুষ্যেতরের ভাইরাল পোজ দেখে হতবাক নেটপাড়া

মাত্র এক মিনিটের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। আর তাতেই একেবারে হৈহৈ কাণ্ড!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৯:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৯:১৫

options
link
দাম্পত্য কলহে জেরবার গরিলাও! মনুষ্যেতরের ভাইরাল পোজ দেখে হতবাক নেটপাড়া zoom
ভাইরাল 'কিওমাসা'।
Advertisement

সঙ্গিনীর সঙ্গে ঝগড়া হয়েছে! তাই গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন। মুখ দেখলে সেই ‘বিরহ’ বুঝতে একটুও ভুল হবে না। তবে সে মানুষ নয়, মানুষের মতো! সম্প্রতি সমাজমাধ্যমে ঝড় তুলেছে এক গরিলা! তার কয়েক সেকেন্ডের ভিডিও নেটদুনিয়ায় এতটাই ভাইরাল যে, তা দেখে হাজার হাজার মানুষ বলছেন, আরে! এ তো আমাদেরই মতো!

মাত্র এক মিনিটের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। আর তাতেই একেবারে হৈহৈ কাণ্ড!

নেটদুনিয়ায় নজর কেড়েছে ১৩ বছর বয়সী ওয়েস্টার্ন লোল্যান্ড গরিলা ‘কিওমাসা’ (Kiyomasa)। ২০১২ সালের নভেম্বর জাপানের নাগোয়া শহরের ‘হিগাসিয়ামা জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন’-এ তার জন্ম। যেমন তেমন পরিবারের সন্তান নয় কিওমাসা। বিশ্ববিখ্যাত গরিলা ‘শাবানি’-র ছেলে সে। তার বাবা শাবানি তার আকর্ষণীয় রূপের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়।

Advertisement

মাত্র এক মিনিটের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। আর তাতেই একেবারে হৈহৈ কাণ্ড! ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কিওমাসা একা একা বসে আছে, আর কী যেন চিন্তা করছে। ডান হাত বুকের ওপর ভাঁজ করা। বাঁ হাত গালে রেখে যে দূর আকাশের দিকে তাকিয়ে আছে সে। তার চোখে-মুখে অদ্ভুত চিন্তা আর বিষণ্ণতা। জানা গিয়েছে, সঙ্গিনীর সঙ্গে মান-অভিমানে জড়ানোর কিছুক্ষণ পরই নাকি কিওমাসার এই ভিডিয়োটি তোলা হয়েছে।

 

‘এক্স’ মাধ্যমে ভিডিয়োটি শেয়ার হওয়া মাত্রই নেটিজেনরা তাকে মানুষের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। কেউ লিখেছেন, “স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার পর আমার চেহারাটাও ঠিক এমনই হয়।” আবার কেউ লিখেছেন, “আমার স্বামী যখন আমার সঙ্গে যুক্তিতে হেরে গিয়ে অন্য ঘরে চলে যায়, তখন তার এক্সপ্রেশনও ঠিক এই গরিলার মতোই থাকে। এটা বোধহয় সবার জন্য সত্য!” অনেকে বলছেন, মানুষের থেকেও বেশি বুদ্ধি এই গরিলার, এর জায়গা চিড়িয়াখানা নয়।

ঝগড়া শেষ হয়ে যাওয়ার অনেক পরেও মনের ভেতর সেটা নিয়ে চিন্তাভাবনা চলতে থাকে। খারাপ লাগা তৈরি হয়। আর সেটাই যেন ফুটে উঠেছে কিওমাসার চোখে মুখে। তাই সে এক লহমায় ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.