অরিজিৎ গুপ্ত, হাওড়া: মাত্র তিনদিনের ব্যবধানে একই পরিবারের তিনজনের প্রাণহানি। বাবার মৃত্যুর শোক সামলাতে না পেরে আত্মঘাতী মা ও মেয়ে। হাওড়ার নাজিরগঞ্জের পোদরা সরকার পাড়ায় বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁদের দেহ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক নিহতদের আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা।
দীর্ঘদিন ধরে হাওড়ার নাজিরগঞ্জের পোদরা সরকার পাড়ায় বসবাস বছর বাহাত্তরের বিমলেন্দু মিত্রর। স্ত্রী ও এক কন্যাসন্তানকে নিয়ে ওই এলাকায় থাকতেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন বিমলেন্দু। দিনকয়েক আগে অসুস্থতা আরও বাড়ে। স্ত্রী সোমা এবং মেয়ে অমৃতা তাঁকে সুস্থ করে তোলার চেষ্টাও করেন। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভরতিও করতে হয় বিমলেন্দুকে। তবে শেষরক্ষা হয়নি। গত ২৬ এপ্রিল মৃত্যু হয় তাঁর। নির্দিষ্ট নিয়ম মেনে ওইদিন দেহ দাহও হয়ে যায়।
[আরও পড়ুন: মসজিদে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ৫০, রমজানে রক্তাক্ত আফগানিস্তান]
প্রতিবেশীদের দাবি, বিমলেন্দুবাবুর দেহ দাহর পর থেকে তাঁর স্ত্রী ও মেয়কে দেখতে পাওয়া যাচ্ছিল না। কেউ দরজাও খুঁজছিলেন না। সকলেই ভেবেছিলেন, প্রিয়জনকে হারানো শোকেই হয়তো কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন বিমলেন্দু স্ত্রী ও মেয়ে। সে কারণে কেউ বিরক্তও করেননি তাঁদের। তবে শুক্রবার সন্ধেয় ওই বাড়ি থেকে দুর্গন্ধ পান প্রতিবেশীরা। খবর দেওয়া হয় নাজিরগঞ্জ থানায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকি করতে শুরু করে পুলিশ। তবে কারও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে পুলিশ।
ঘরের ভিতরে ঢুকে অবাক হয়ে যায় পুলিশ। তারা দেখেন, ঘরের বিছানায় স্ত্রীর দেহ পড়ে রয়েছে। তাঁর পাশেই পড়েছিল বিমলেন্দু মিত্রর ডেথ সার্টিফিকেট। অন্য ঘরে পাখা থেকে ঝুলন্ত অবস্থায় মেয়ে অমৃতার দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিমলেন্দুর মৃত্যুশোকে আত্মহত্যা করেছেন তাঁর স্ত্রী ও মেয়ে। দু’জনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মা ও মেয়ের মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা সম্ভব নয় বলেই দাবি পুলিশকর্মীদের।
[আরও পড়ুন: মেলেনি পণের টাকা, আত্মীয়দের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাল স্বামী, ইউটিউবে আপলোড করল ভিডিও!]
সর্বশেষ খবর
-
‘লক আপ সিজন ২’-এ কঙ্গনার মুখে শাহরুখ স্তুতি, কেন ‘কিং’-এর প্রশংসায় ‘ক্যুইন’?
-
বারুইপুর কাণ্ডে দ্রুত অ্যাকশনে পুলিশ, নাবালিকা ধর্ষণ-খুন মামলায় ৬ সদস্যের সিট গঠন
-
বৈভবদের ম্যাচে কন্ডোমের বিজ্ঞাপন! বন্ধ না হলে সংসদে সোচ্চার হবেন তৃণমূল সাংসদ কীর্তি
-
মেলেনি শববাহী গাড়ি, স্ত্রীর দেহ বাইকে বেঁধে শ্মশানের পথে স্বামী, অমানবিক ছবি ওড়িশায়
-
বাউলদের উপর হামলায় তদন্তের নির্দেশ, ‘হিন্দু বিদ্বেষ’ বদনাম ঘোচাতে তৎপর তারেকের বাংলাদেশ