Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬

শিয়ালে খেয়েছে ছাগল, মেয়েকে কুপিয়ে খুনের চেষ্টা সৎ মায়ের

খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মা-বাবা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ২০:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ২০:২৪

options
link
শিয়ালে খেয়েছে ছাগল, মেয়েকে কুপিয়ে খুনের চেষ্টা সৎ মায়ের zoom

বাবুল হক, মালদহ: শিয়ালে খেয়েছে ছাগল। আর তার খেসারত দিতে সৎ মায়ের নির্মম নির্যাতনের শিকার হতে হল মাত্র ১২ বছরের এক নাবালিকাকে। অভিযোগ, মেয়েটির শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ মারে তারই সৎ মা। খুনেরও চেষ্টা করা হয়। তবে প্রতিবেশীদের তৎপরতায় প্রাণে বেঁচে গেলেও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেয়েটি।

গ্রামবাসীরা অভিযুক্ত সৎ মা ও বাবাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশ দু’জনকেই গ্রেপ্তার করেছে। অমানবিক কাণ্ড ঘটেছে মালদহের ইংলিশবাজার থানার লক্ষ্মীপুর গ্রামে। গুরুতর জখম অবস্থায় মাত্র ১২ বছরের নাবালিকা তামান্না খাতুনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। অভিযুক্ত সৎ মা কোহিনুর বিবি ও বাবা লালু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ছেলের জন্মদিনে মহাভোজ অনাথ আশ্রমে, পাত পেড়ে খাওয়ালেন কাটোয়ার ব্যবসায়ী]

ইংলিশবাজার থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তামান্নার মা হামেদা বিবি বছর সাতেক আগে মারা যান। তামান্না তখন ছিল পাঁচ বছরের। তারপর দ্বিতীয় বিয়ে করেন পেশায় দিনমজুর লালু শেখ। সৎ মা কোহিনুর বিবি আর স্কুলে পাঠায়নি তামান্নাকে। মেয়েটিকে বাড়ির পোষা ছাগল চরানোর কাজে লাগায় সৎ মা। সৎ মেয়ের উপর আকছারই অত্যাচার চালানো হত।

লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, রোজকার মতো শনিবারও মাঠে ছাগল চরাতে গিয়েছিল তামান্না। কিন্তু এদিন তাদের একটি ছাগলকে শিয়ালে তুলে নিয়ে যায়। শিয়ালে ছাগলটিকে খেয়েও ফেলে। কোনওভাবেই মাঠের শিয়াল তাড়িয়ে ছাগলটিকে রক্ষা করতে পারেনি মেয়েটি। আর এটাই নাকি তার ‘অপরাধ’!

তামান্না বাড়ি ফিরতেই ঘটনা শুনে তার সৎ মা ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। এলোপাথাড়ি কুপিয়ে মেয়েটিকে খুনের চেষ্টা করা হয়। লালু শেখ সেই সময় বাড়িতে হাজির থাকলেও বউকে বাধা দেয়নি বলে অভিযোগ। মেয়েটির আর্ত চিৎকার শুনে পড়শিরা ছুটে আসেন। গুরুতর জখম অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে তাঁরা হাসপাতালে নিয়ে যান।

এমন অমানবিক নির্যাতন দেখে ক্ষুদ্ধ গ্রামবাসীরা অভিযুক্ত দম্পতিকে ধরে উত্তমমধ্যম দেন। পুলিশকে খবর দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় ইংলিশবাজার থানার পুলিশ লক্ষ্মীপুর গ্রামে গিয়ে ঘটনার সরেজমিনে তদন্ত শুরু করেন। তখনই পড়শিদের অভিযোগের ভিত্তিতে ওই দম্পতিকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মেয়েকে খুনের চেষ্টার অভিযোগে সৎ মা ও বাবার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

[বাড়িতে মূর্তিমান ঝামেলা! ছয় শিয়াল ছানার ভয়ে কাঁটা ক্রাইম ব্রাঞ্চের দুঁদে অফিসার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.