বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: উৎসবের মাঝে রাস্তা দিয়ে দ্রুতগতিতে পুলিশের গাড়ি যাওয়ার ঘটনা ঘিরে ধুন্ধুমার কল্যাণীতে (Kalyani)। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধের জেরে উত্তপ্ত হয়ে উঠল কল্যাণীর বিদ্যাসাগর কলোনি। প্রতিবাদে কল্যাণী থানা ঘেরাও করে বিক্ষোভ মতুয়া সম্প্রদায়ের মানুষজনের। রবিবার বিকেলের ঘটনায় রাত পর্যন্ত অশান্তির রেশ এলাকায়। অশান্তিতে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশ। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

বিদ্যাসাগর কলোনিতে এদিন ছিল নাম সংকীর্তনের অনুষ্ঠান। মতুয়াদের উদ্যোগে নামসংকীর্তনের আয়োজন করা হয়েছিল। তা শেষ হওয়ার পর সন্ধে থেকে রাস্তার উপর খিচু়ড়ি প্রসাদ বিলি শুরু হয়। এলাকাবাসী ভিড় করেছিলেন সেখানে। অভিযোগ, সেসময় পুলিশের একটি গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে সেই রাস্তার উপর দিয়ে চলে যায়। তাতে ছত্রভঙ্গ হয়ে যায় জনতা। প্রসাদ বিলির কাজেও ব্যাঘাত ঘটে। ক্ষুব্ধ লোকজন পুলিশের গাড়িটি আটকায়। প্রথমে গাড়িতে থাকা পুলিশকর্মীদের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের।
[আরও পড়ুন: ‘দিল্লির বাড়ি থেকে ওঁকে দু’মিনিটে উৎখাত করে দিতে পারি’, অভিষেককে হুঙ্কার সৌমিত্রর]
ধীরে ধীরে এই বচসায় উত্তেজনার পারদ চড়তে থাকে। অভিযোগ, সাধারণ মানুষজন পুলিশের গাড়িতকে ভাঙচুর শুরু করে এবং গাড়িটি উলটে দেয়। পালটা বিক্ষোভ দমনে লাঠিচার্জ করে পুলিশও। অশান্তির খবর পেয়ে আরও পুলিশ বাহিনী পাঠানো হয় কল্যাণী থানা থেকে। শুরু হয় ধরপাকড়। বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: নিশীথের বাড়ি ঘেরাও নিয়ে তৃণমূলের কর্মসূচিতে অশান্তি বিজেপিরই! ভাইরাল অডিওয় ফাঁস ‘ষড়যন্ত্র’]
এরপর মতুয়া সম্প্রদায়ের মানুষজন কল্যাণী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। রাত পর্যন্ত চলে ঘেরাও। ঘটনা ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি কল্যাণীতে। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ। কার্যত ঘিরে রাখা হয়েছে এলাকাটি। অসীম মণ্ডল নামে মতুয়া সম্প্রদায়ের বিক্ষুব্ধ নাগরিক জানিয়েছেন, ”আমাদের ধর্মগুরু ৪২ তম মৃত্যুবার্ষিকীতে আমরা নামসংকীর্তন ও প্রসাদ বিলির আয়োজন করেছিলাম। রাস্তার পাশে ব্যারিকেড করে খাওয়ানো হচ্ছিল। পুলিশের গাড়ি আচমকাই ব্যারিকেড ভেঙে দ্রুতগতিতে ঢুকে যায়। খাবারদাবার সব নষ্ট হয়। ৫, ৬ জন আহতও হন। বড় দুর্ঘটনা ঘটতে পারত। পুলিশের এই ভূমিকায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ।”
সর্বশেষ খবর
-
আরও অস্বস্তিতে লালুপ্রসাদ! আইআরটিসি দুর্নীতিতে যাদব পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ আদালতের
-
পুষ্টিজাত পানীয়ের বোতল ভর্তি কৃমি! তুখারামের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি বিপাশার
-
রবিবার হচ্ছে না ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি! বড়সড় সিদ্ধান্ত দিল্লি পুলিশের
-
যুদ্ধের পর জনশূন্য, ৬৪ বছর বাদে পর্যটনের হাত ধরে বেঁচে উঠতে চলেছে উত্তরাখণ্ডের ভূতুড়ে গ্রাম
-
পৃথিবী যেন আগুনের গোলা! বিশ্বের সর্বকালীন রেকর্ড ভেঙে ‘উষ্ণতম মাস’ আগস্ট