Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬

প্রাইমারি স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা মুর্শিদাবাদে

নিষিদ্ধ ধূমপানও, ধরা পড়লে কঠোর পদক্ষেপ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ২০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ২০:৩৬

options
link
প্রাইমারি স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা মুর্শিদাবাদে zoom
ছবি: প্রতীকী

কল্যাণ চন্দ, বহরমপুর: প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের স্মার্টফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রাথমিক বিদ্যালয় দপ্তর। এমনকী বিদ্যালয়ের মধ্যে ধূমপানও কঠোরভাবে নিষিদ্ধ করা হল। ২১ ফেব্রুয়ারি এই মর্মে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছেন প্রতিটি বিদ্যালয়ে।

[পিএনবি কাণ্ডে শিলিগুড়িতে রাতভর অভিযানে ইডি, বাজেয়াপ্ত গয়না]

প্রাথমিক স্কুলগুলিতে ক্লাসের মধ্যেই শিক্ষক-শিক্ষিকারা দেদার হোয়াটসঅ্যাপ, ফেসবুক করেন বলে অভিযোগ। যার জেরে পড়াশোনা লাটে উঠেছে। তাই এবার জেলায় শিক্ষার হাল ফেরাতে বিদ্যালয়ের মধ্যে স্মার্টফোন কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হল। মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক নীহারকান্তি ভট্টাচার্য জানিয়েছেন, ভাষা দিবসের দিন থেকে জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে স্মার্টফোন নিষিদ্ধ করা হয়েছে। বিদ্যালয় চলাকালীন কোনও শিক্ষক-শিক্ষিকা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র প্রধান শিক্ষক ব্যবহার করবেন বিদ্যালয়ের কাজে। যদি কোনও শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়ের মধ্যে স্মার্টফোন ব্যবহার করার সময় ধরা পড়েন তাহলে তাঁকে অন্যত্র বদলি করার সুপারিশ করা হবে রাজ্য শিক্ষা দপ্তরে। তাছাড়া তাঁর স্মার্টফোনটিও বাজেয়াপ্ত করা হবে বলে জানা যাচ্ছে। তবে সাধারণ ফোন তাঁরা স্কুলে নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে ক্লাসে ঢোকার আগে প্রধান শিক্ষকের হাতে ফোন জমা দিয়ে যেতে হবে। এর জন্য কড়া নজরদারি চালানো হবে। সর্বশিক্ষা মিশনের সাহায্যে বিদ্যালয়গুলিতে মাঝেমাঝেই পরিদর্শন করা হবে। তাছাড়া বিদ্যালয়ের মধ্যে ধূমপান করা নিষিদ্ধ করা হয়েছে। দু’টি বিষয়েই ইতিমধ্যে বিদ্যালয়গুলিকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জল্পেশের মেলায় নাচতে গিয়ে নিখোঁজ নর্তকীর হদিশ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার]

পাশাপাশি বিদ্যালয়গুলিতে এখন থেকে ছাত্রছাত্রীদের উপস্থিতির ক্ষেত্রে নতুন নিয়ম করা হয়েছে। বিদ্যালয়ে উপস্থিত হলে ছাত্র-ছাত্রীদের নামের পাশে ‘পি’ (প্রেজেন্ট), অনুপস্থিত থাকলে তাঁদের নামের পাশে ‘এ’ ( অ্যাবসেন্ট) লিখতে হবে শিক্ষকদের। বিদ্যালয় পরিদর্শক জানান, এতদিন ‘ডট’ দেওয়া হত উপস্থিতির খাতায়। তাতে অনেক সময় মিড ডে মিলের জন্য ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বেশি করে দেখানো হত। এখন থেকে সেটা আর করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.