Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Murshidabad

দুর্ঘটনা নাকি অন্য কিছু? কেরলে কাজে গিয়ে বাংলার যুবকের রহস্যমৃত্যু

ট্রেনের ধাক্কায় তাঁর প্রাণহানি হয়েছে বলেই দাবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০২৪, ২০:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০২৪, ২০:১২

options
link
দুর্ঘটনা নাকি অন্য কিছু? কেরলে কাজে গিয়ে বাংলার যুবকের রহস্যমৃত্যু zoom
প্রতীকী ছবি।

অতুলচন্দ্র নাগ, ডোমকল: পেটের টানে ভিনরাজ্যে কাজে গিয়ে ফের প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের। কেরলে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের জলঙ্গির ঝাউদিয়া চাঁদবিলা পাড়ার বাসিন্দা। জানা গিয়েছে, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ পরিযায়ী শ্রমিকের দাদা।

মৃত বছর আটত্রিশের সাবদুল মণ্ডল, মুর্শিদাবাদের জলঙ্গির ঝাউদিয়া চাঁদবিলা পাড়ার বাসিন্দা। শনিবার সন্ধ্যা নাগাদ ওই দুর্ঘটনা ঘটেছে কেরলের এরনাকুলামের আলুয়া গ্যারেজ সংলগ্ন এলাকায়। সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। শনিবার সন্ধ্যায় কাজ শেষে থাকার জায়গার পাশেই ছিলেন। হঠাৎ লাইন দিয়ে একটি ট্রেন যাওয়ার পরেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর আসে বাড়িতে। সাবদুলের ভাই, ভাইপো এবং ছেলেও কর্মসূত্রে কেরলেই রয়েছেন। তাঁরাই পরিবারের লোকজনকে মৃত্যু সংবাদ জানান। সাবদুলের দাদা হালিম মণ্ডলের দাবি, “কেউ তো দেখেনি কীভাবে মৃত্যু হয়েছে। কেউ ওকে খুন করল নাকি দুর্ঘটনায় মৃত্যু হল, তা কেরল পুলিশের তদন্ত করে দেখা প্রয়োজন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কমোড লাগবেই! জেলে অদ্ভুত ‘আবদার’ শংকরের]

মৃতের ভাইঝি রুমা বিবি জানান, “কাকিমার সঙ্গে কোনও সম্পর্ক নেই। কাকা তাঁর ছেলে মেয়ের পড়াশোনার খরচ ও তাদের ভবিষ্যতের কথা ভেবে রোজগারের আশায় মাসতিনেক অগে কেরলে গিয়েছিলেন।” কাকার মৃত্যুর কারণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁর ভাইঝিও। কেরলের পুলিশের সঙ্গে পরিবারের লোকজনের কথা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেই দাবি পুলিশের।

[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ শুনেই মেজাজ হারালেন রাহুল! ‘হিন্দুবিরোধী’ বলে কংগ্রেসকে তোপ বিজেপির]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.