Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

হিন্দু ভাইয়ের ক্যানসার, মহরমের শোভাযাত্রা বাতিল করে খরচ জোগালেন মুসলিমরা

'আগে তো জীবন বাঁচুক, পরে শোভাযাত্রা'- এটাই বাংলার সম্প্রীতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৪:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৪:৪২

options
link
হিন্দু ভাইয়ের ক্যানসার, মহরমের শোভাযাত্রা বাতিল করে খরচ জোগালেন মুসলিমরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহরম ও বিসর্জন নিয়ে এই কদিন আগেই বিস্তর জলঘোলা। ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। বিভাজনের রাজনীতি নিয়ে সরগরম গোটা বাংলা। তবে সেটাই কি শুধু বাংলার মুখ? মোটেও নয়। সেটাই প্রমাণ করে দিলেন খড়গপুরের মুসলিমরা। এক ক্যানসার আক্রান্ত হিন্দু যুবকের চিকিৎসার টাকা জোগাড় করতে মহরমের শোভাযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন বাসিন্দারা। সেই সিদ্ধান্তই কুর্নিশ আদায় করছে গোটা দেশের।

খড়গপুরের পুরাতন বাজারে মহরমের শোভাযাত্রার আয়োজন করে সমাজ সংঘ ক্লাব। প্রতি বছরের মতো এবারও তা আয়োজন করার কথা ছিল। খরচ-খরচা জোগাড়েরও ব্যবস্থা করা হচ্ছিল। ওই এলাকারই ছেলে আবির ভুঁইয়া। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত বছর পঁয়ত্রিশের ওই যুবক। পেশায় মোবাইল রিচার্জ দোকানের মালিক। গতবছরই মা-বাবাকে হারিয়েছেন। বর্তমানে প্রায় একাই থাকেন। কিন্তু পাশে আছেন প্রতিবেশীরা। বেসরকারি এক হাসাপাতালে তাঁর চিকিৎসা চলছে। সে খরচ কম নয়। এবার সে খরচ জোগাতেই এগিয়ে এলেন পড়শি মুসলিম বাসিন্দারা। মহরমের শোভাযাত্রা স্থগিত রেখে সেই অর্থ তুলে দেওয়া হল ওই যুবকের হাতে। সমাজ সংঘ ক্লাবের সদস্য আমজাদ খান জানাচ্ছেন, “আগে তো জীবন। মহরমের শোভাযাত্রা তো প্রতি বছরই আয়োজন করা যেতে পারে।” এই আন্তরিকতা ছুঁয়ে গিয়েছে আবিরকেও। তিনি জানাচ্ছেন, আমি জানি না আদৌ সুস্থ হয়ে উঠব কিনা। তবে আমার প্রতিবেশীরা আমার জন্য যা করেছেন, সেই ভাল লাগা প্রকাশের ভাষা নেই আমার কাছে।ইতিমধ্যেই আবিরের হাতে তুলে দেওযা হয়েছে প্রায় ছয় হাজার টাকা। আরও বেশ কিছু অর্থ তুলে দেওযার চেষ্টা করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই আন্তরিকতা রাজনীতির বাইরে। এই সম্প্রীতিকে ছুঁতে পারে না বিভাজন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর তুষার চৌধুরীও এই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন। খবর ছড়িয়ে মাত্র এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। সারা দেশেই যে কোনও কারণে মাথাচাড়া দিয়ে উঠছে বিভাজন। ব্যতিক্রম নয় বাংলাও। তবে এই ঘটনা যেন দেখিয়ে দিল, সেই ভাঙাচোরা বিভেদ-দাঙ্গা নয়, এই সম্প্রীতিই বাংলার মুখ। আর কে না জানে বাংলার মুখেই লেখা থাকে গোটা পৃথিবীর রূপরেখা। সম্প্রীতির এই বার্তা আবারও যেন গোটা দেশকে পথ দেখাল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.