থাইল্যান্ডের আকর্ষণ এড়ানো বাঙালির পক্ষে বেশ কঠিন। ছুটির দিন পেলেই উড়ে যাওয়ার চেনা ঠিকানা। কিন্তু এবার সেখানে যাওয়ার আগে ব্যাগ গোছানোর পাশাপাশি কাগজের দিকেও কড়া নজর দিতে হবে। সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য একগুচ্ছ নতুন নিয়ম ও সতর্কবার্তা জারি করেছে ব্যাংককের ভারতীয় দূতাবাস। নিয়মের সামান্য হেরফেরে সাধের ছুটি মাটি হতে পারে মুহূর্তেই।
নির্বিঘ্নে থাইল্যান্ড ভ্রমণ সারতে এই নিয়মগুলি আপনাকে মানতেই হবে।
আরও পড়ুন:

(১) যাত্রার দিন থেকে পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকা বাধ্যতামূলক।
(২) পর্যটকদের কাছে নিশ্চিত ফিরতি টিকিট এবং হোটেল বুকিংয়ের বৈধ নথিপত্র থাকতে হবে।
(৩) ভ্রমণের খুঁটিনাটি পরিকল্পনা বা স্পষ্ট ‘আইটিনারি’ হাতের কাছে রাখা জরুরি।
(৪) থাইল্যান্ড পৌঁছানোর ঠিক ৭২ ঘণ্টা আগে অনলাইনে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (TDAC) পূরণ করতে হবে।
(৫) ভ্রমণের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক ভিসার আবেদন করতে হবে।
(৬) যাঁরা ভিসা অন অ্যারাইভাল বা ভিসা ছাড়ের সুবিধা নিচ্ছেন, তাঁদের কাছে প্রতি যাত্রী পিছু নগদ অন্তত ২০ হাজার থাই বাট (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭,৪৬৭ টাকা) থাকা আবশ্যক।
(৭) ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার আগে সমস্ত নথিপত্র হাতের কাছে গুছিয়ে রাখতে হবে। দল বেঁধে ভ্রমণ করলেও দলের প্রতিটি সদস্যকে নিজস্ব নথিপত্র আলাদাভাবে সঙ্গে রাখতে হবে।

(৮) কাজের সন্ধানে বা চাকরির প্রস্তাব নিয়ে থাইল্যান্ড গেলে কোনওভাবেই ভিসা অন অ্যারাইভাল বা ভিসা ওয়েভারের সুবিধা নেওয়া যাবে না। সে ক্ষেত্রে আগে থেকেই কর্মসংস্থানের সঠিক ভিসা নিয়ে যেতে হবে।
(৯) থাইল্যান্ড হয়ে অন্য দেশে ট্রানজিট থাকলে, চূড়ান্ত গন্তব্যের সমস্ত প্রয়োজনীয় কাগজ এবং ভিসা সঙ্গে রাখা জরুরি।
Advisory for Indian nationals visiting Thailand. pic.twitter.com/wEAMyH7H0D
— India in Thailand (@IndiainThailand) July 2, 2026
সামান্য অসতর্কতায় যেন স্বপ্নের ছুটি ফিকে না হয়, সেই কারণেই এই আগাম নির্দেশিকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিট এখন নিশ্ছিদ্র, সুপ্রিম কোর্টে জানাল মোদি সরকার, প্রশ্নফাঁস রুখতে কী কী পদক্ষেপ?
-
আখ খেয়ে নিচ্ছে ইথানলে! কম উৎপাদনে চিনির দামে রেকর্ড বৃদ্ধি
-
ভূরি ভূরি সুযোগ নষ্টের ম্যাচে টাইব্রেকারে জয়, ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল
-
পাঞ্জাবেই সংখ্যালঘু হওয়ার পথে শিখেরা! ‘বেশি করে সন্তান নিন’, বলছে উদ্বিগ্ন অকাল তখত
-
কোর্টের নির্দেশে ‘অস্থায়ী’, বিরোধী দলনেতা হিসাবে সেই ঋতব্রতর নাম উঠল বিধানসভার বোর্ডে