নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: খোলাবাজারে সরষের পরিবর্তে বিকোচ্ছে তিল। এই চক্রের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সুশীল বাইন৷ সোমবার ধৃতকে বনগাঁ আদালতে তোলে পুলিশ৷ ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত৷
[মহিলাকে অশ্রাব্য গালিগালাজ সিপিএম নেতার, ভাইরাল ভিডিও]
উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার অন্তর্গত মনমোহনপুরের দোগাছিয়া এলাকায়। সরষের বদলে রঙ ও কেমিক্যাল মিশ্রিত তিল বিক্রি করার একটি চক্র চলছে বলে খবর পায় পুলিশ। রবিবার রাতেই ওই এলাকায় হানা দেয় গাইঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী৷ তন্নতন্ন করে তল্লাশি চালানো হয় এলাকার প্রত্যেক কারখানা ও গুদামে৷ তল্লাশিতে একটি কারখানা থেকে উদ্ধার হয় রঙ ও কেমিক্যাল মিশ্রিত ৪০০ কেজি সরষে এবং তিল। রাতেই কারখানাটি সিল করে দেয় পুলিশ এবং গ্রেপ্তার করা হয় কারখানা মালিক সুশীল বাইনকে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই জাল ব্যবসার সঙ্গে যুক্ত ছিল সে৷ প্রথমে বাজার থেকে কম দামি তিল কিনে আনত৷ তারপর সেই তিলে কেমিক্যাল ও রং মিশিয়ে সরষে বলে খোলাবাজারে বিক্রি করত৷ প্রয়োজনে ব্যবহার করা হত মবিলও৷
[রামরাজাতলা স্টেশনে লাইনচ্যুত লোকাল ট্রেন, ব্যাহত রেল চলাচল]
স্থানীয় বাসিন্দাদের মতে, সরষে ভেবে তাঁরা অনেকেই সেই ভেজাল মিশ্রিত তিল কিনে তা থেকে তেল বের করতেন। তারপর রং ও কেমিক্যাল মিশ্রিত তেল বিক্রি করতেন বাজারে৷ ফলে, সেই ক্ষতিকারক কেমিক্যাল মানুষের শরীরে প্রবেশ করেছে। সোমবারই ধৃত সুশীল বাইনকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ৷ ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক৷ পুলিশ জানিয়েছে, জেরায় নিজের দোষ কবুল করেছে অভিযুক্ত৷ সে স্বীকার করেছে, বেশি মুনাফার লোভেই এই কাজ করত সুশীল৷ তাকে জেরা করে এই ভেজাল সরষ চক্রের আরও গভীরে যেতে চাইছেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ