Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

কুয়ো থেকে উদ্ধার দেহ, মহিলার রহস্যমৃত্যু বেলঘরিয়ায়

মৃতার স্বামী, সন্তান ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০১৯, ১৬:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০১৯, ১৬:০৭

options
link
কুয়ো থেকে উদ্ধার দেহ, মহিলার রহস্যমৃত্যু বেলঘরিয়ায় zoom
Advertisement

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: বধূর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায়। শনিবার সকালে বাড়ির কুয়ো থেকে উদ্ধার হয়েছে এক মহিলার দেহ। বিষয়টি প্রকাশ্যে আসার পর দমকলকর্মীরা গিয়ে দেহটি উদ্ধার করে। কীভাবে মৃত্যু হল ওই মহিলার, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

[ফাল্গুনেও নিম্নমুখী পারদ, মার্চে রেকর্ড গড়ল শীত]

উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বান্ধবনগরের বাসিন্দা বছর ৫৩-এর মধুছন্দা সাহা। সূত্রের খবর, তাঁর স্বামী দিলীপ সাহা সরকারি কর্মী ও তাঁর মেয়ে পেশায় চিকিৎসক। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বেলঘরিয়ার ওই বাড়িটিতে থাকতেন তাঁরা। তবে প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করত না সাহা পরিবারের কেউই। অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও খাওয়া দাওয়া সেরে মেয়ের সঙ্গে ঘুমোতে যান মধুছন্দা সাহা। মৃতের মেয়ে জানিয়েছেন, রাত দেড়টা পর্যন্ত পাশেই ছিলেন তাঁর মা। এরপর ভোরবেলা ঘুম থেকে উঠতেই তিনি দেখেন মা পাশে নেই। এরপর প্রথমে পাশের ঘর থেকে বাবাকে ডেকে খোঁজাখুজি শুরু করেন তাঁরা। হদিশ না পেয়ে প্রতিবেশীদের খবর দেন তাঁরা। এলাকার বিভিন্ন জায়গায় তাঁর খোঁজে তল্লাশিও চালানো হয়। এরপর বাড়ির কুয়োতেই ওই মহিলাকে ভাসতে দেখেন মৃতার মেয়ে। এরপর খবর দেওয়া দমকলে। দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মহিলার দেহটি উদ্ধার করে। খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশ গিয়ে দেহটি ময়নাতদন্তে পাঠায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[স্বপ্নাদেশ পেয়ে ভাইয়ের মুণ্ডচ্ছেদ! থানায় আত্মসমর্পণ অভিযুক্তের]

মৃতার মেয়ে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা। প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন তিনি। এর জন্য বেশ কিছুদিন ধরে তাঁর চিকিৎসাও চলছিল। তবে সেই অবসাদের জেরেই কি আত্মঘাতী হয়েছেন ওই মহিলা? নাকি পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে মধুছন্দাকে? ঘটনাটির সময় ওই বাড়িতে ছিলেন কেবল মৃতার স্বামী ও মেয়ে। তবে কী কোনও ভাবে মহিলার মৃত্যুর পিছনে রয়েছে পারিবারিক অশান্তি? তা ভাবাচ্ছে তদন্তকারীদের। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার স্বামী, সন্তান ও প্রতিবেশীদের। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে গোটা ঘটনা, জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.