রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিবাহবহির্ভূত সম্পর্কের জের! ফের দিঘার হোটেলে যুবতীর রহস্যমৃত্যু! রুম থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। প্রেমিকের ও তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মৃত্যু মালদহের তরুণীর। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম চুমকি দাস। বয়স ২৪ বছর। তিনি মালদহের হবিবপুর থানা এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, যুবতী বিবাহিতা। কিন্তু স্বামীর বন্ধুর সঙ্গেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। যা নিয়ে স্বামীর সঙ্গে প্রতিনিয়ত বিবাদ লেগেই থাকত। শেষে শ্বশুরবাড়ি ছেড়ে হবিবপুরে বাপের বাড়িতে থাকতে শুরু করেন চুমকি। ফলে স্বামীর ওই বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হয় তাঁর। সোমবার চুমকি ও তাঁর প্রেমিক-সহ চারজন দিঘায় বেড়াতে যান। নিউ দিঘার একটি হোটেল ভাড়া নিয়েছিলেন তাঁরা। চুমকির মায়ের দাবি, “ওঁরা দিঘায় ঘুরতে গিয়েছিল সেটা আমরা জানতাম না।”
বৃহস্পতিবার রাতে চুমকি ছাড়া বাকি তিনজনকে বাইরে বেরতে দেখা যায়। কিন্তু চুমকির শরীর খারাপ থাকায় তিনি বেরনি বলে জানা গিয়েছে। পরে রাতে চুমকির প্রেমিক-সহ বন্ধুরা রুমে ফিরে এসে চুমকির ঝুলন্ত মৃত দেহ দেখে হোটেল ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এদিকে হোটেল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চুমকিকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর প্রশ্ন উঠছে তাহলে তাঁকে খুন করা হয়েছে না কি, সম্পর্কের টানাপোড়নের জেরে আত্মঘাতী হলেন তিনি। তাঁর প্রেমিক-সহ বন্ধুরা ঘটনার সঙ্গে যুক্ত না থাকলে পালিয়ে গেলেন কেন? পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?