Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬

বিশ্বকাপের আবহে ফুটবলের প্রচারে মঞ্চে ৯ কন্যার অভিনব নাচ

ভারতীয় ফুটবলের উন্নয়নই লক্ষ্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০১৮, ২০:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০১৮, ২০:২১

options
link
বিশ্বকাপের আবহে ফুটবলের প্রচারে মঞ্চে ৯ কন্যার অভিনব নাচ zoom

পলাশ পাত্র, তেহট্ট: নেইমার গোল করলেন। উচ্ছ্বসিত হল বাঙালি। কিন্তু তারপর? কেবল ব্রাজিল, আর্জেন্টিনাদের জন্যই কি গলা ফাটিয়ে যাবেন ভারতীয় দর্শকরা? ভারতীয় ফুটবলের অবস্থা কি কোনওদিনও ফিরবে না?  মহিলা ফুটবলারদেরই বা কে উৎসাহিত করবে?  করবে শ্রেয়া, প্রিয়া, রূপসা, গীতিকা, অঙ্কিতা, প্রার্থনা, সাথী। কালীগঞ্জ থানার দেবগ্রামের ৯ কন্যা ফুটবলের মহিমা দর্শকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়েছেন। তবে ময়দানে নয়, নাচের মঞ্চে। রাজ্যের বিভিন্ন মঞ্চে ফুটবলের সুরে নেচে বেড়াচ্ছে ৯ কন্যার এক সংগঠন ‘সৃজনী’।

[রুদ্ধশ্বাস ম্যাচে জয়ী ব্রাজিল, বিশ্বকাপে গোলের খাতা খুললেন নেইমার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শিবানী-রিয়া বাদে বাকি সকলেই নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রী। বয়স মেরেকেটে ১৪ থেকে ১৭ হবে। এর মধ্যেই ফুটবলের প্রচারের গুরু দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নিয়েছেন সকলে। মাথায় সাদা টুপি, সাদা ফুলহাতা নম্বর লেখা টি-শার্ট ও পাটিয়ালা প্যান্ট পরে ফুটবল হাতে তাল মেলাচ্ছেন অরিজিৎ সিংয়ের ‘শহরজুড়ে ফুটবল ফিভার উত্তেজনায় গিয়ার’ ও ‘আমাদের সূর্য মেরুন/ নাড়ির যোগ সবুজ ঘাসে’র সুরে। নয় কন্যার সাফ কথা, চার বছর অন্তর বিশ্বকাপ হয়। অথচ ভারতের মতো এত বড় দেশে একটা ফুটবল টিম ঠিক করে হয় না। আর মেয়েরাও ফুটবলে সেভাবে এগিয়ে আসছে না। এই অবস্থা শোধরতাই বিশ্বকাপ ফুটবল নাম নিয়ে মঞ্চে পারফর্ম করছে সকলে।

[আর্জেন্টিনা শিবিরে বিদ্রোহ, সাম্পাওলিকে আর কোচ হিসেবে চাইছেন না মেসিরা!]

শুক্রবার অনুষ্ঠান ছিল কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে। ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। এদিন রবীন্দ্রভবনে রাজ্যে স্কুল ক্রীড়ায় দক্ষতা দেখানোর জন্য ৩২০ জন পড়ুয়াকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রজেক্ট অফিসার সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। এই ভাবনাটা প্রথম আসে ২৭ বছরের রিয়া মুখোপাধ্যায়ের মাথায়। তিনি বলেন, ‘২০১৫ সাল থেকে সৃজনী চলছে। রবীন্দ্র, নজরুল-সহ একাধিক বিষয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি। আমি নিজে এক সময় ভলিও খেলতাম। পাড়ায় ফুটবল খেলতাম। মোহনবাগানের খেলা দেখতেও গিয়েছি। কিন্তু মেয়েদের ফুটবল খেলা নিয়ে কিছু ব্যবস্থা না থাকার জন্যও অনেকে ইচ্ছা থাকলেও খেলতে পারছে না। কিন্ত আর নয়। এবার ঘুরে দাঁড়াতেই হবে। তাই আমরা এভাবেই উদ্যোগটা নিলাম। এবার থেকে সারা বছর আমরা এই গানের সঙ্গে থিম বিশ্বকাপ ফুটবল নিয়ে নাচ করব। যেখানে ডাক পাব সেখানেই করব।’

[এখনও নক-আউটে যেতে পারে আর্জেন্টিনা, কিন্তু কোন অঙ্কে?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.