Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬

বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্র নদিয়ার ভীমপুর, ব্যাপক বোমাবাজি

পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৮, ১৩:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৮, ১৩:২৪

options
link
বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্র নদিয়ার ভীমপুর, ব্যাপক বোমাবাজি zoom

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: এর আগে একাধিকবার নিরাপত্তার কারণে স্থগিত করে দিতে হয়েছে বোর্ড গঠনের কাজ। আজ আবার নতুন করে বোর্ড গঠনের তারিখ স্থির করে ছিল স্থানীয় প্রশাসন। কিন্তু অশান্তি এড়ানো গেল না নদিয়ার ভীমপুরে। ভীমপুর থানার বাগবেড়িয়া গ্রামে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক হিংসা। চলল বোমাবাজি ও গুলিও। ভোটের আগে থেকেই এই এলাকায় চাপা উত্তেজনা ছিল তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে। ভোটের দিন এবং তার পরে একাধিকবার হিংসার ঘটনাও ঘটেছে। ১৩ সদস্যের বাগবেড়িয়া পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা ৮, বিজেপির হাতে রয়েছে ৫ জন সদস্য। বিজেপির অভিযোগ গণনার সময় প্রশাসনের সাহায্য নিয়ে জোর করে তৃণমূল সদস্যদের জিতিয়ে দেওয়া হয়েছে। তাই নৈতিকভাবে পঞ্চায়েতে বোর্ড গঠনের অধিকার নেই শাসকদলের। গণনার পর থেকেই তৃণমূল ও বিজেপি দুই দলের সদস্যদের মধ্যে যে চাপা উত্তেজনা কাজ করছিল তার বহিঃপ্রকাশ ঘটল শনিবার সকালে।

[কোচবিহারে গুলিতে খুন তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি]

এদিন বোর্ড গঠনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেছিল স্থানীয় পুলিশ প্রশাসন। ভীমপুর থানার তরফে দাবি করা হয়েছিল গোটা এলাকায় প্রচুর বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেল এলাকার উপর কোনও নিয়ন্ত্রণই নেই পুলিশের। অভিযোগ বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই পঞ্চায়েত অফিসের সামনে তির ধনুক ও অন্যান্য অস্ত্র-সহ হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। লক্ষ্য ছিল বোর্ড গঠন প্রক্রিয়া ভণ্ডুল করে দেওয়া। প্রকাশ্যেই বোমাবাজি করতে থাকে দুষ্কৃতীরা। শোনা যায় গুলির শব্দ। মুর্হুমুর্হু বোমাবাজির শব্দে রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। দফায় দফায় সংঘর্ষে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা গ্রামে। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়তে বাধ্য হয় পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রেলের গাফিলতিতেই প্রাণহানি! ওভারব্রিজ কাণ্ডে ক্ষোভে ফুঁসছে বারুইপুর]

বোর্ড গঠন ঘিরে এই সংঘর্ষ কিন্তু এলাকায় নতুন নয়। বেশ কিছুদিন ধরেই হিংসার প্রস্তুতি চলছিল এলাকায়। বৃহস্পতিবার রাতেই এই ভীমপুর থানার আমথুপী এলাকায় বোমা বাঁধতে গিয়ে আহত হয়েছিলেন চারজন দুষ্কৃতী। তাদের কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভরতিও করা হয়। লক্ষ্মণ ঘোষ, দেবাশিস ঘোষ, বাবলু ঘোষ এবং বাপি সাধুখাঁ নামের ওই চার দুষ্কৃতীই বিজেপি সদস্য বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদের মধ্যে একজন আবার এলাকার কুখ্যাত দুষ্কৃতী। নদিয়া জেলা তৃণমূলের সভাপতি গৌরীশংকর দত্ত জানিয়েছেন, কয়েকজন বিজেপি আশ্রিত বহিরাগত দুষ্কৃতী ভীমপুর এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিল। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। যদিও, ওই চার দুষ্কৃতী তাদের দলের সদস্য নয় বলে দাবি করেছেন নদিয়া উত্তরের বিজেপি জেলা সভাপতি মহাদেব সরকার।

ছবি: প্রতীকি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.