Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Nadia

কাজের টোপ দিয়ে ডিভোর্সি মহিলাকে লাগাতার ‘ধর্ষণ’ ২ বন্ধুর, ভিডিও ফাঁসের হুমকি! তারপর…

ঠিক অভিযোগ নির্যাতিতার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৬:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৬:৪৪

options
link
কাজের টোপ দিয়ে ডিভোর্সি মহিলাকে লাগাতার ‘ধর্ষণ’ ২ বন্ধুর, ভিডিও ফাঁসের হুমকি! তারপর… zoom
প্রতীকী ছবি
Advertisement

কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বিবাহবিচ্ছিন্না মহিলাকে লাগাতার ধর্ষণের অভিযোগ। কাউকে জানালে আপত্তিকর ছবি-ভিডিও ভাইরাল ও প্রাণনাশের হুমকি! অবশেষে পুলিশের দ্বারস্থ নির্যাতিতা। অভিযোগ দায়েরের ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ।

জানা গিয়েছে, নির্যাতিতা নদিয়ার (Nadia) শান্তিপুরের বাসিন্দা। কিছুদিন আগে কাজের সন্ধানে নির্যাতিতা মহিলা বাবলা-গোবিন্দপুর দক্ষিণ কায়স্থপাড়ার বাসিন্দা শেখর বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, শেখর তাঁকে কাজের জন্য আলমারি কারখানার মালিক মানিক দেবনাথের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপরই কাজের অছিলায় বিভিন্ন জায়গায় মহিলাকে ডাকে শেখর। জোর করে হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই সব ছবি ও ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করে মহিলাকে। তবে শেখর একা নয়, মানিকও একইভাবে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেও রেকর্ড করে ছবি-ভিডিও। কাউকে কিছু জানালেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে। খুনের ভয়ও দেখায়। ফলে দীর্ঘদিন আতঙ্কে মুখ খুলতে পারেননি নির্যাতিতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক পর্যায়ে ভয় দূরে সরিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে পুলিশ মাত্র ১২ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হবে। ধৃতদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.