Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Nandigram

বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার নন্দীগ্রামের দম্পতি, অভিষেকের সহযোগিতায় জেলমুক্তি

পরিবারের অভিযোগ, দম্পতিকে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করা হয়। জয় শ্রীরাম না বলে জয় বাংলা বলেছিলেন। তাই দম্পতিকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ।

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ০৯:৫২

link
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ০৯:৫২

options
link
বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার নন্দীগ্রামের দম্পতি, অভিষেকের সহযোগিতায় জেলমুক্তি zoom
প্রতীকী ছবি।
Advertisement

পেটের টানে কাজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন কাজে। আর সেখানেই বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হতে হল নন্দীগ্রামের এক দম্পতিকে। যদিও সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় অবশেষে জামিনে মুক্ত হলেন নন্দীগ্রামের দম্পতি। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কেন গ্রেপ্তার তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে পরিবার। শুধু তাই নয়, ঘটনায় বিচারের দাবি জানিয়েছে পরিবার।

জানা গিয়েছে, নন্দীগ্রামের ৭ নম্বর জালপাই গ্রামের বাসিন্দা শেখ মহিদুল এবং তাঁর স্ত্রী সর্বানু বিবি বেঙ্গালুরুতে কাজের জন্য গিয়েছিলেন। সেখানে দু’জনে একটি হোটেলে পরিচারিকার কাজে নিযুক্ত ছিলেন। বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে গত ১২ জানুয়ারি তাঁদেরকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। পরিবারের অভিযোগ, দম্পতিকে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করা হয়। জয় শ্রীরাম না বলে জয় বাংলা বলেছিলেন। তাই দম্পতিকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ। এমনকী সমস্ত নথি দেখানোর পরেও গ্রেপ্তার করা হয় বলেও দাবি। এরপর কয়েকটা মাস সে রাজ্যের জেলেই কাটে ওই দম্পতির! 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নন্দীগ্রামের ৭ নম্বর জালপাই গ্রামের বাসিন্দা শেখ মহিদুল এবং তাঁর স্ত্রী সর্বানু বিবি বেঙ্গালুরুতে কাজের জন্য গিয়েছিলেন। সেখানে দু’জনে একটি হোটেলে পরিচারিকার কাজে নিযুক্ত ছিলেন। বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে গত ১২ জানুয়ারি তাঁদেরকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।

মুখ্যমন্ত্রীকেও চিঠি দেয় পরিবার।

বিষয়টি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসার পরে তিনি দম্পতিকে জেলমুক্তি করানোর উদ্যোগ গ্রহণ করেন। শেষমেশ বুধবার দম্পতির জেল মুক্তি ঘটে। আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। জানা যাচ্ছে, খুব শীঘ্রই নন্দীগ্রামে ফিরবেন ওই দম্পতি। নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য শেখ আল রাজী বলেন, ”বিজেপি ভারতবর্ষজুড়ে সাম্প্রদায়িক বাতাবরণের চেষ্টা করছে। তাই নন্দীগ্রামের দম্পতি বাংলায় কথা বলায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। অবশেষে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে দম্পতির জেল মুক্তি ঘটেছে।” আর এজন্য নন্দীগ্রামবাসীর পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন ওই তৃণমূলনেতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.