ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: এক বিজেপি কর্মীর গ্রেপ্তারিকে কেন্দ্রে করে ফের উত্তপ্ত বীরভূমের নানুর৷ সূত্রের খবর, বুধবার সকাল থেকে বিজেপি কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বেঁধেছে পুলিশের৷ এলাকার একাধিক গ্রামে চলে মুহূর্মুহূ বোমাবাজি৷ ঘটনায় ইতিমধ্যে মাথা ফেটেছে নানুর থানার ওসির৷ ঘটনাস্থলের আশেপাশে রয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ কিন্তু এলাকার পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে গ্রামে ঢুকতে পারছে না তারা৷
[ আরও পড়ুন: দায়িত্ব পেয়ে নতুন জেলা কমিটি গঠন অর্পিতার, ব্রাত্যই প্রাক্তন সভাপতি বিপ্লব]
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নানুরের বন্দর গ্রাম থেকে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ৷ সেই গ্রেপ্তারির প্রতিবাদে প্রথমে বুধবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বন্দর গ্রামের বিজেপি কর্মীরা৷ এরপর সেই অবরোধ ওঠাতে সেখানে আসে পুলিশ৷ স্থানীয় সূত্রে খবর, প্রথমে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মী,সমর্থকরা৷ সেই বচসাই গড়ায় ধস্তাধস্তিতে৷ এবং সেই থেকেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ বোমাবাজি শুরু হয়৷ উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক গ্রামেও৷ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে নানুর৷ সংঘর্ষের ঘটনায় মাথা ফাটে নানুর থানার ওসির৷ তাঁকে সেখানে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ বিজেপির অভিযোগ, মিথ্যা মামলায় ওই দলীয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে৷ এবং শান্তিপূর্ণ অবরোধের উপর হামলা চালিয়েছে পুলিশ ও তৃণমূল৷ পালটা বিজেপির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷
[ আরও পড়ুন: ব্যক্তিগত রোষ, মুর্শিদাবাদে কুপিয়ে সহকর্মীকেই খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ]
বর্তমানে সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় থাকলেও, তাঁরা গ্রামের ভিতরে ঢুকতে পারছেন না বলে সূত্রের খবর৷ বন্দর গ্রামের অশান্তির আঁচ আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ায়, ওই গ্রামগুলিতেও অশান্তি শুরু হয়েছে৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষ জারি রয়েছে৷ প্রশাসন সূত্রে খবর, পাশের বর্ধমান জেলা থেকেও বিশাল পুলিশ বাহিনী আসছে ঘটনাস্থলে৷
কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন নানুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা গদাধর হাজরা৷ এরপরই এলাকার রাজনৈতিক পরিস্থিতি পালটে গিয়েছে৷ এবং বুধবার নানুরের উত্তেজনার ছবি দেখে অনেকেরই স্মৃতিতে ভেসে আসছে সেই আগেকার নানুরের ছবি৷ বোমাবাজি, খুন, সংঘর্ষ যখন এলাকার নিত্যদিনের বিষয়ে হয়ে উঠেছিল৷
সর্বশেষ খবর
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও
-
এবার বাংলা সিনেমায় রামচরণ! বঙ্গে পদ্ম ফুটতেই দক্ষিণী সুপারস্টারের নজরে টলিউড?
-
এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪