সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ কাণ্ডের জাল গোটাচ্ছেন সিবিআই গোয়েন্দারা। আর তাতেই ডাক পড়ছে একের পর এক শাসকদেলর নেতা-নেত্রীদের। সুলতান আহমেদ, ইকবাল আহমেদের পর এবার ডাক পড়ল সৌগত রায়ের। আজ সাংসদের বাড়িতে গিয়ে নোটিস দিয়েছে সিবিআই। আগামীকাল অর্থাৎ বুধবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
নারদ কাণ্ডে প্রকাশিত ভিডিও ফুটেজে তাঁকেও দেখা গিয়েছিল। রাজ্যের রাজনৈতিক মহল এতে অনেকটাই বিস্মিত। কেন না সৌগতবাবুকে যেভাবে এতদিন চিনে এসেছে গোটা রাজ্য, তার সঙ্গে এ ছবি যেন কিছুতেই সঙ্গতিপূর্ণ মনে হচ্ছিল না। পরে অবশ্য পরীক্ষা করে ফুটেজের সত্যতা প্রমাণিত হয়। ক্রমে ক্রমে এই ঘটনায় তদন্তের জাল গোটাচ্ছে সিবিআই। আর তাই একে একে ফুটেজে যাঁদের দেখা গিয়েছে তাঁদের ডেকে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। এর আগে এই ঘটনায় ডাক পড়েছিল সাংসদ সুলতান আহমেদের। ডেপুটি মেয়র তথা তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকেও ডাকা হয়েছিল। দীর্ঘ জেরা করা হয় তাঁদের। ইতিমধ্যে ইডি ডাক পাঠিয়েছে মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও। যদিও তিনি ইডি দপ্তরে হাজিরা দেননি। আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন, আরও কটাদিন সময় চেয়ে নিয়েছেন। এবার ডাক পড়ল বর্ষিয়ান নেতা সৌগত রায়ের। আগামীকাল বুধবার নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে তাঁকে। আজ তাঁর বাড়িতে গিয়েই হাজিরার নোটিস দিয়েছেন গোয়ান্দারা। যদিও তিনি হাজির হবেন কিনা, এখনও সে বিষয় কিছু জানাননি।
সর্বশেষ খবর
-
শুশ্রুষায় শঙ্কা! প্রবীণদের সেবায় নার্সদের ‘মানবিক’ হওয়ার বিশেষ প্রশিক্ষণ
-
কলকাতাকে করজোড়ে প্রণাম আন্সেলোত্তির, আতিথেয়তায় আপ্লুত মার্কুইনহোস, প্রশংসা গুরুপ্রীতেরও
-
ঘণ্টাধ্বনির সঙ্গে মিশে যায় আজান, বাংলার সাড়ে ৩০০ বছরের পুজোয় অটুট সম্প্রীতি
-
মহালয়ায় ইডেনের মেগা ইভেন্টে নেই মোদি! শেষ মুহূর্তে সূচি বদল, থাকতে পারেন কারা?
-
সৌরভের ‘বিগ বস বাংলা’ স্ক্রিপ্টেড? চর্চার মাঝে মুখ খুললেন দ্বিতীয় সিজনের প্রতিযোগী শিলাজিৎ