সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নকশালবাড়ির (Naxalbari) তৃণমূল নেতা বলে পরিচিত এক বনকর্মীর বাড়ি থেকে উদ্ধার হল তেজস্ক্রিয় রাসায়নিক। শুধু রাসায়নিক নয়, পাওয়া গিয়েছে ডিআরডিওর নথিও। কী করে এই পদার্থ ওই কর্মীর হাতে এল? পিছনে কি দেশবিরোধী কোনও শক্তির মদত রয়েছে? ঘটনার সঙ্গে কি আইএসআই যুক্ত? উঠছে একাধিক প্রশ্ন।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত কর্মী ফ্রান্সিস এক্কার বাড়িতে অভিযান চালায় এনআইএ ও দার্জিলিং পুলিশের যৌথ দল। তল্লাশিতে চক্ষু চড়কগাছ হয়ে যায় আধিকারিকদের! দেখা যায়, ওই নেতার বাড়িতে মজুত করে রাখা হয়েছে অত্যন্ত তেজস্ক্রিয় মৌল। যা কি না পারমাণবিক চুল্লির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই রাসায়নিকের ব্যবহারও গোপনভাবে হয় বলে খবর।
সেই তেজস্ক্রিয় পদার্থ একজন সাধারণ মানুষের কাছে কী করে এল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফ্রান্সিস কি কোনও বিদেশি চক্রের সঙ্গে জড়িত? পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে দেশে বসে বড় নাশকতার ছক কষছিল সে? ডিআরডিওর নথি পাওয়ায় প্রশ্ন উঠছে তা কি দেশ বিরোধী শক্তির হাতে তুলে দেওয়া হয়েছে? ঘনাচ্ছে রহস্য। অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।
সর্বশেষ খবর
-
মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় ভয়ঙ্কর বিপর্যয়! মূর্তি মাথায় পড়ে মৃত্যু ২ জনের, আহত কমপক্ষে ৫
-
ডুরান্ড ফাইনালে মাঠে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী! আরও বাড়ল ডার্বির জৌলুস
-
ছাব্বিশ হাজার চাকরি বাতিল: যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি