Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬

মদ্যপ যুবকদের সঙ্গে বচসা, মালদহে গুলিবিদ্ধ পরিবহণ দপ্তরের কর্মী

সাতসকালে গুলি চলল রথবাড়ি মোড়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০১৯, ১১:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০১৯, ১১:২৫

options
link
মদ্যপ যুবকদের সঙ্গে বচসা, মালদহে গুলিবিদ্ধ পরিবহণ দপ্তরের কর্মী zoom
Advertisement

বাবুল হক, মালদহ: মদ্যপ যুবকদের দৌরাত্ম্য। সাতসকালে গুলি চলল মালদহে। গুলিবিদ্ধ পরিবহণ দপ্তরের এক কর্মী। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি তিনি।

[ গরু খুঁজতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য সিউড়িতে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেসরকারি বাসের মতো নয়। যাত্রী উঠুক বা নাই উঠুক, মাস গেলে বেতন পান সরকারি বাসের চালক, কনডাক্টর ও পরিবহণকর্মীরা। রাস্তায় বেরিয়ে যাত্রী তোলার দিকে নজর দিতে হয় না তাঁদের। তাই দ্রুত গন্তব্যেও পৌঁছে যায় বাস। তবে দূরপাল্লার সরকারি বাসগুলি দীর্ঘ যাত্রাপথে বিভিন্ন জায়গায় থামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে বালুরঘাট থেকে কালনা যাওয়ার পথে মালদহ শহরের রথবাড়ি মোড়ে দাঁড়িয়েছিল এনবিএসটিসি-র একটি বাস। কিন্তু, বাসটি ছাড়ার সময়ে চালকের নজরে পড়ে, বাসের সামনে দাঁড়িয়ে দু’জন যুবক। তারা মদ্যপ ছিল বলে অভিযোগ। বাসের এক কর্মীর দাবি, প্রথমে চালক ওই দুইজনকে সরে দাঁড়াতে বলেন। তাতে অবশ্য কোনও লাভ হয় না। এরপর তিনি নিজে রাস্তা খালি করার উদ্যোগ নেন। তখনকার মতো ওই দুই যুবক রাস্তা থেকে সরেও যায়। কিছুক্ষণ পর ফিরে এসে এনবিএসটিসি-র ওই কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় তারা। গুলি লাগে ওই পরিবহণকর্মীর বাঁ পায়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহ শহরের রথবাড়ি মোড়ে। তড়িঘড়ি গুলিবিদ্ধ ওই পরিবহণ কর্মীকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।  জানা গিয়েছে, তাঁর নাম সুকান্ত মিত্র। মালদহেরই বাসিন্দা তিনি। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।

[ হুগলির চণ্ডীতলায় একাদশ শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, পুকুর থেকে উদ্ধার দেহ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.