রাজা দাস, বালুরঘাট: হাত-মুখ বেঁধে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বালুরঘাটের কুমারগঞ্জ থানা এলাকার বংশীপুরে। সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ির উঠোনেই খেলছিল নাবালিকা। আশপাশে সেসময় কেউ ছিল না। প্রতিবেশী নিজের বাড়ির মধ্যেই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। এদিকে নির্যাতিতা নাবালিকার চেঁচামেচিতে লোক জড়ো হয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। অভিযুক্তের নাম বাবু বর্মন (৫৫)। শুক্রবার রাতেই কুমারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। তদন্তে নেমেছে পুলিশ।
[বাস-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু মা ও মেয়ের, রণক্ষেত্র সিউড়ি]
জানা গিয়েছে, বাবুর বাড়ির বাইরে একাই খেলছিল নাবালিকা। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। অভিযোগ, আশপাশে কেউ ছিল না দেখেই নাবালিকাকে বাড়ির মধ্যে ডাকে বাবু। তার হাত মুখ বেঁধে দেওয়া হয়। শ্লীলতাহানির পর ধর্ষণের চেষ্টা করলে কোনওরকমে মুখের বাঁধন আলগা করে চিৎকার শুরু করে নাবালিকা। ধরা পড়ার ভয়ে তৎক্ষণাৎ সেখান থেকে পিঠটান দেয় অভিযুক্ত। এদিকে ততক্ষণে সেখানে ভিড় জমেছে। মেয়ের চিৎকার শুনে এসেছেন মা। সন্ধ্যার পরই বাবুর বিরুদ্ধে স্থানীয় থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা নাবালিকার মা।
নির্যাতিতা নাবালিকা অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযুক্তের বাড়ির সামনে প্রায়ই সে খেলাধুলো করে। এদিনও খেলছিল। বাড়িতে কেউ না থাকাতেই সুযোগ নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
[টিউশন থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত নাবালিকা, ধর্ষণের চেষ্টার অভিযোগ]
সর্বশেষ খবর
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের
-
স্কুলের বাইরে ছাত্রীদের সামনে হস্তমৈথুন! যুবককে পাকড়াও করল ছাত্ররা, হইচই মালদহে
-
কাশ্মীরে সরকার ভাঙার ষড়যন্ত্র বিজেপির! ‘শীর্ষ নেতাকে ৩০ কোটির টোপ’, বিস্ফোরক ওমর আবদুল্লা
-
জেলা সংগঠন ভাঙনে জর্জরিত মমতা! নেত্রীর ঘনিষ্ঠরাই এবার ঋতব্রত শিবিরের দায়িত্বে