স্টাফ রিপোর্টার: প্রাথমিক টেট নিয়ে ফের একটি নতুন মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে৷ এবার মামলা দার্জিলিং, মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার টেট উত্তীর্ণ প্রার্থীদের৷ প্রাথমিক টেটের ফল প্রকাশের পর অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ সেখানে বলা হয়, ৩০ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে৷ ৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন টেট উত্তীর্ণ প্রার্থীরা৷ দার্জিলিং, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার একাধিক টেট উত্তীর্ণ প্রার্থীর অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগ ও প্রত্যন্ত এলাকায় অনলাইন সংক্রান্ত পরিকাঠামোর অভাবে তাঁরা ৭ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন জমা করতে পারেননি৷
তাঁদের দাবি, এর পর একাধিকবার তাঁরা পর্ষদের কাছে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমার মেয়াদ বৃদ্ধির আবেদন জানান৷ কিন্তু তা সত্ত্বেও অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ এরপর সোমবার বিষয়টি নিয়ে তাঁরা হাই কোর্টে মামলা দায়ের করেছেন৷ মামলাটি গ্রহণ করেছে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷ আগামী বুধবার মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
‘বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে পুলিশ’, প্রতিবাদীদের উপর ‘অত্যাধিক বলপ্রয়োগে’ ব্যাথিত সুপ্রিম কোর্টের বিচারপতি
-
হাওড়ায় শহিদ বেদীর সামনে বিজেপির পতাকা খুলল সিপিএম! পালটা রাতেই পার্টি অফিসে উত্তেজনা
-
‘৫ নম্বরের বেশি মৌখিকে নয়’, তৃণমূলকে দুষে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
মহার্ঘ মুরগির খাবার! ডিম-মাংসের দামে আঁচ, হাত পুড়ছে মধ্যবিত্তের
-
মন্মথপুরে জন্মাষ্টমী ও নন্দোৎসবের আয়োজন, শোভাযাত্রায় কৃষ্ণের বেশে ১৩১ শিশু