সুব্রত বিশ্বাস: ১৮ বছর হতে মাত্র ৬ মাস বাকি। তবু ভালবাসার টানে ঘর ছেড়েছিল নাবালিকা। পরিবারের অনুমতি ছাড়া প্রেমিকের সঙ্গে বিয়েও সেরেছিল সে। দিন চারেক ধরে সুখের সংসারও করছিল। তবু স্থায়ী হল না সেই সুখ। রেল লাইনে গলা দিয়ে আত্মহত্যা করল নবদম্পতি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে অশোকনগরে। ভোর সাড়ে চারটে নাগাদ আপ বনগাঁ লোকালে কাটা পড়ে তাঁরা।
অশোকনগর কল্যাণগড়ের বাসিন্দা নাবালিকার সঙ্গে দীর্ঘদিনের প্রেম তুষার দাসের (২২)। গত ২২ ফেব্রুয়ারি ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিল তারা। বিয়ে করে তুষারের বাড়িতে বউ হিসেবেই সংসার করছিল নাবালিকা। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হল না।
[আরও পড়ুন: প্রেমে পড়ে ছাত্রীকে বিয়ে গোপাল ‘কাকু’র, হৈমন্তীর জন্যই কি বিচ্ছেদ? উঠছে প্রশ্ন]
এদিকে মেয়েকে অপহরণের অভিযোগ তুলে ২২ তারিখই অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। সেই মামলায় এদিন ম্যাজিস্ট্রেটের কাছে মেয়েটির গোপন জবানবন্দি দেওয়ার কথা। গোপন জবানবন্দি দেওয়ার আতঙ্কে তার আগেই চরম পরিণতি হল তাঁদের।
এদিন ভোর সোয়া চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল নবদম্পতি। ৪টে ২০ মিনিটে আপ বনগাঁ লোকাল আসার কথা। সেই ট্রেনে কাটা পড়ে তারা। বনগাঁ রেলপুলিশের ওসি রূপসিনা পারভিন এই ঘটনার কথা জানিয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
[আরও পড়ুন: ‘সংবাদের গৈরিকীকরণ’, এবার শুধু RSS ঘনিষ্ঠ সংবাদ সংস্থা থেকে খবর কিনবে দূরদর্শন-আকাশবাণী!]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা