হাওড়ার আমতায় বোমা বিস্ফোরণের ঘটনায় (Amta Blast Case) তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই তদন্তেই এবার দু’জনকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। ধৃতদের নাম আসফার মিদ্যা এবং এন্তাজুল মিদ্যা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০২২ সালে হাওড়ার আমতায় বোমা তৈরির সময় বিস্ফোরণে এক ব্যক্তি মারা গিয়েছিলেন। ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ৩ জন। প্রথমে রাজ্য পুলিশ ঘটনার তদন্ত করছিল। পরে সেই ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার কাছে যায়।
এনআইএ তদন্তে নেমেই একাধিক জায়গা থেকে সূত্র খুঁজে বার করছিল। পুলিশের কাছ থেকে তদন্তভার পাওয়ার পরেই সংস্থার তরফে আলাদা করে এফআইআর দায়ের করা হয়েছিল। আদালতে চার্জশিটও জমা পড়ে। ওই ঘটনার তদন্তে এর আগে ৪ জনকে গ্রেপ্তার করেছিলেন এনআইএ আধিকারিকরা। এবার দু’জনকে গ্রেপ্তার করা হল। তদন্তকারীদের দাবি ধৃতরা ওই বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত। এই গ্রেপ্তারিতে আমতা বিস্ফোরণকাণ্ডে মোট ৬ জনকে এখনও অবধি গ্রেপ্তার করা হল।
আরও পড়ুন:
রাজ্যের একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল অতীতে। একাধিক সাধারণ মানুষের মৃত্যুও হয়েছিল। একাধিক মানুষজন জখম হয়েছিল। তৃণমূলের কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় বোমা মজুত করে রেখেছিল বলে অভিযোগ। ভাঙড়, মুর্শিদাবাদের একাধিক জায়গা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল আমলে বোমা বিস্ফোরণ হয়েছে। রাজ্যে ভোটের সময় বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা। হাওড়ার আমতার তদন্তে এবার ২ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তনয় শাস্ত্রীর এফআইআরে কড়া পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশ স্বস্তিতে মিমি
-
‘আমি সারারাত কেঁদেছিলাম, আশ্বস্ত করেছিলেন শুভেন্দু’, হঠাৎ মহুয়ার বক্তব্যে মুখ্যমন্ত্রী স্তুতি!
-
স্কটল্যান্ডে ম্যাচে দলে থাকলেও শুরুতে নেই নেইমার, রাফিনহার বদলে কাকে ভাবছেন আন্সেলোত্তি?
-
দুর্বল ঢালাই, দায়ী লিজ নেওয়া সংস্থা? তারাতলা বিপর্যয়ে জড়াল ফিরহাদ ঘনিষ্ঠ কাউন্সিলরের নাম
-
কর্মে অবিচল, প্রবল ঝড়জলে সীমান্তে অতন্দ্র প্রহরী, বজ্রাঘাতে মৃত্যু কর্তব্যরত জওয়ানের